The Web This Blog

Wednesday, July 7, 2010

Are you know when Sun Rise & down?


Google মহা খোজক (Search Engine) এ Sunset Dhaka লিখে সার্চ দিলে ঢাকায় কখন সূর্য উঠবে তা জানা যাবে সাথে গুগোল মামা আরো জানিয়ে দিবে কত সময় পর তা হবে। আর Sunrise Dhaka লিখে সার্চ দিলে ঢাকায় কখন অস্ত যাবে তা জানা যাবে। এখন মূলতঃ বড় শহর গুলোর তথ্য পাওয়া যাচ্ছে পরে হয়তো অনন্যা শহরের টাও পাওয়া যাবে।


Image: Sunset Dhaka



Image: Sunrise Dhaka

Thursday, June 24, 2010

Bed Rest For 20 days

গত ৩ জুন ২০১০ থেকে ২২ জুন ২০১০ (২০ দিন) বেড রেস্ট এ ছিলাম। ৩ জুন অফিস যাবার (সকাল ১০ টা) পথে বাস থেকে নেমে রাস্তা পার হতে যেয়ে ফুট পাতে বারি লেগে ফেটে গেলো পায়ের পাতা। প্রথমে মনে করলাম পা হয়ত মোচকে গেছে। আস্তে আস্তে ওভার ব্রিজ পার হলাম অফিসে ও গেলাম। তখন কিছুটা ব্যথ্যা থাকলেও কিছুক্ষণ পর ব্যথ্যা বাড়তে থাকে। দুপুর ২ টার দিকে মমিন ভাই-কে (অফিস সহকারী) সাথে করে বাস কাউন্টার থেকে টিকিট কেটে বাসার দিকে রওনা হই।

সুত্রাপুর বাস থেকে নেমে ছোট ভাই কিশোর ও অশোক কে সাথে করে বাসায় আসি। পূর্ব পরিচিত অর্থপেডিক ডাঃ দুলাল দত্তকে দেখাতে গেলাম। পায়ের X-ray করালাম ডাঃ দেখে বললো প্রায় ২০ দিন রেস্টে থাকতে। পা প্লাস্টার করে দিলো। বলে দিলো বালিসের উপর পা রাখতে হবে।

কি আর করা দেখতে দেখতে ২০ দিন পার করলাম। পুরাপুরি হাটার জন্য আরো কয়েক দিন সময় লাগবে। সবচেয়ে কষ্ট লাগতো খাবার খেতে ও বাহ্যিক কাজে যাবার সময়।

Sunday, May 30, 2010

Facebook Block in Bangladesh

গতকাল (২৯ মে ২০১০) বাসায় আনুমানিক রাত ৮ টার দিকে FaceBook ব্যবহার করতেছিলাম হটাৎ করে Facebook বন্ধ হয়ে গেলো। কি বিপদ................ FaceBook বন্ধ......

পরে খবরে জানতে পারলাম বিটিআরসি FaceBook বন্ধ করে দিয়েছে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়। এটাই তার নমুনা। বন্ধ করার মত অনেক সাইট আছে কিন্তু সরকারের তার দিকে নজর নাই।

যাই হোক আলোচনা তা না। সকালে অফিসে এসে কি ভাবে FaceBook ব্যবাহার করা যায় তার চেষ্টা করলাম। পেয়েও গেলাম TOR নামক একটা সফ্টওয়ার এর নাম। ভালো ভাবে কাজ ও করে।

এইখানে TOR কি ভাবে কাজ করে তা দেয়া আছে। Windows এর জন্য Download করে নেন।

আজই আপনার কম্পিউটার এ TOR install করে মনের আনন্দে FaceBook ব্যবহার করেন। একটা কথা বলতে ভুলে গেছি আপনাকে অবস্যই FireFox ব্যবহার করতে হবে।

Tuesday, May 25, 2010

Install pidgin in Fedora

পিজিন কি এবং কেনো ব্যবহার করি তা আজ নাইবা বললাম। Windows এর জন্য পিজিন নামিয়ে নিয়ে সেটআপ করলেই হলো। Fedora এর জন্য পিজিন নামিয়ে নিয়ে সেটআপ করতে পারেন। কিন্তু কমান্ডের মাধ্যমেও করা যায়।

যা করতে হবে....

১. Terminal ওপেন করতে হবে
* Applications -> System Tools -> and click on Terminal
২. সাধারন ব্যবহারকারী হিসাবে ঢুকে su করে root হিসেবে ঢুকুন
* [bappy@localhost ~]$ su -
Password:
* [root@localhost ~]# yum -y install pidgin
* [root@localhost ~]# wget http://rpm.pidgin.im/fedora/pidgin.repo -O /etc/yum.repos.d/pidgin.repo
* [root@localhost ~]# yum -y update
* [root@localhost ~]# yum -y install pidgin

এখন দেখুন আপনার পিজিন আর নতুন আরো চমকপ্রদ।

Tuesday, April 20, 2010

চাকরি জীবন

সেই কবে থেকে আমার চাকরি জীবন শুরু হয়েছে সঠিক দিন তারিখ মনে নাই। ‌যতটুকু মনে আছে তাতে সেই ১৯৯৮ সাল থেকে প্রথম উপার্যন শুরু।

১ম. ১৯৯৮ সালে এসএসসি পরিক্ষা শেষ করে "শিক্ষকতা" শুরু। শিক্ষক হিসাবে আমার বেশ সুনাম আছে (ছাত্রী দের কাছে)। যদিও আমি ছাত্র দিয়ে শুরু কিন্তু ছাত্রী বেশী পড়ানো হয়েছে।

২য়. বিবিএস ফাইনাল বর্ষে পড়া কালিন সময়ে আমি ২য় চাকরি যোগদান করি। সনটা ২০০৪ এর সেপ্টেমবর হবে। "ইনফোবেজ লিঃ" এখানে ২০০৫ এর মে প্রর্যন্ত চাকরি করি।

ইনফোবেজ লিঃ ছাড়ার পর বেশ কিছু দিন বেকার ছিলাম। তখন আবার শিক্ষকতা ….................

৩য়. ২০০৬ এর এপ্রিল-এ যোগ দিলাম "পি. এন. কম্পোজিট"। গাজিপূরের কোনাবাড়ি অবস্থিত এটি একটি নীট গারমেন্টস। ডিসেম্বর প্রর্যন্ত করলাম ল্যাবরটোরি বিভাগে।

৪র্থ. ২০০৭ এর জানুয়ারি তে "টাইগার আটি বিডি লিঃ" তে যোগ দিলাম । থাকলাম ২০০৯ এর এপ্রিল প্রর্যন্ত ।

৫ম. ২০০৯ এর মে মাসে যোগদান করি "অঙ্কুর" এ। এখনও আছি ….....................

৬ষ্ঠ. ????????????????????????????????

Monday, March 15, 2010

কক্সবাজার ভ্রমন ২০১০

অফিস থেকে গত ১১ মার্চ থেকে ১৩ মার্চ কক্সবাজার ভ্রমন করে আসলাম। আমরা ১২ জনের একটা দল ছিলাম । ১১ তারিখ রাতে আমরা ঢাকা থেকে শাহ্ বাহাদুর লাইন্স বাসে রওনা হই রাত ১১:৪৫ মিনিটে। কক্সবাজার যখন পৌছাই তখন সকাল প্রায় ১০ টা ।
আমাদের হোটেল আগে থেকে ঠিক করা ছিলো না তাই হোটেল খুজে পেতে পেতে কিছুটা সময় কেটে গেলো।

১ম দিন:
সকালে নাস্তা করে সবাই সাগর পাড়ে গেলাম স্নান / গোসল শেষ করে আবার হোটেল। দুপুরে খাবার শেষ করে কিছুক্ষণ ঘুম দিলাম । তারপর বার্মিজ মার্কেট ঘুরা ঘুরি করি কলাতলি মোড়। কলাতলি মোড়ে রাতে সময় কটানোর জন্য উপযুক্ত একটি স্থান। যদি পাশে প্রেয়শি থাকে তাহলো সময় কিভাবে কেটে যাবে বুঝতেও পারবেন না। তারপর রাতের খাবার শেষ করে ঘুম।

২ য় দিন:
ভোরে সাগরে স্নান দিয়ে দিন শুরু করলাম। তারপর সকালের নাস্তা করে মহেশখালি গেলাম আদিনাথ মন্দির ও বৌদ্ধ মন্দির দেখতে।
আদিনাথ মন্দির টা পাহাড়ের চূড়ায়। সিড়ি বেড়ে উঠলাম মন্দির ঘুরলাম। ভালো লাগলো “শ্রী শ্রীঠাকুর”এর ছবি দেখে। রিক্সায় বৌদ্ধ মন্দির ঘুরে চলে আসলাম কক্সবাজার।
দুপুরের খাবার শেষ করে হীমছড়ি ও ইনানী বীচ এর উদ্দেস্যে রওনা হলাম। হীমছড়ি তে পাহাড় ও ঝরনা দেখে মন পুলকিতো হলো।
পাহাড়ের উপর থেকে সাগর দেখার অনুভতি লিখে বুঝানো যাবেনা। চাদের গাড়ি নামোক বাহনে যখন যাচ্ছিলাম তখন বাম পাশে পাহাড় আর ডান পাশে সাগর। এযেনো এক টিকিটে দুই ছবি দেখার মতো। ইনানী বীচ আমার কাছে সেন্টমার্টিনের ছোট বোন মনে হচ্ছিলো। ইনানী বীচ -এ সূর্যাস্ত দেথে হোটেলে ফিরে আসা। হাত মুখ ধুয়ে বের হয়ে গেলাম বার্মিজ মার্কেটে কিছুটা কেনা কাটা পর্ব শেষ কারলাম। রাতের খাবার খেয়ে হটেলে ফিরে ব্যগ গুছালাম।

পরেরদিন সকাল ১১:৪৫ মিনিটের সোহাগ পরিবহন এর টিকাট ছিলো ঢাকার উদ্দেস্যে রওনা হই। তারপর সবাই যার যার বাসায় …........
আবার কর্ম ব্যস্ত জীবন।

(Photo)