The Web This Blog
Showing posts with label Facebook. Show all posts
Showing posts with label Facebook. Show all posts

Sunday, January 31, 2021

B&B সৃষ্টির পিছনের কিছু কথা....

 আমার চাকরি জীবন শুরু ২০০৪ সাল থেকে তখন আমি বিবিএস এর ছাত্র। ২০০৪ সালে আমার সাথে পরিচয় আমার জীবনের একজন অন্যতম ব্যক্তির সাথে, যার কথা জীবনে নানা সময় নানা ভাবে বলেছি। তিনি আমার কম্পিউটার গুরু, অফিসের বস, চাকরি দাতা, বড় ভাই, খারপ সময়ের বন্ধু, বাস্তব জীবনের দিক নির্ধারক আর অনেক কিছু। চাকরি জীবনের প্রথম থেকেই একটি ইচ্ছা বা চেষ্টা মনের মধ্যে ঘুরপাক খেতো কি করলে নিজের পাশাপাশি আরো কয়েকজনকে চাকরি দেওয়া যায়। কিন্তু একটা শর্ত যাদের চাকরি দিবো তাদের রেজাল্ট ভালো হলে হবে না কারন ভালো ছাত্রদের চাকরির ওভাব হয় না কিন্তু যাদের রেজাল্ট ভালো নয় কিন্তু মনোবল ও কর্মস্পৃহা আছে একমাত্র তারাই আমার প্রতিষ্ঠানে চাকরির সুজোব পাবে। আমি নিজেকে একজন ব্যবসায়ি নয় একজন উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে বেশি ভালবাসি।

আমার তৃতীয় চাকরি ছিল বাংলাদেশের স্বানাম ধন্য একটি আইটি প্রতিষ্ঠানে। সেখানই পরিচয় হয় আরো বেশ কিছু ভালো মানুষের সাথে। তখন থেকই নিজের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার প্রচন্ড ইচ্ছা দেখা দেয়। কয়েকজন বন্ধু মিলে মাত্র ৪-৫ বছরেই একে একে ছয় থেকে সাতটি ব্যাবসা শুরু করি যার মধ্যে ইভেন্ট ম্যানেজমেন্ট, আইটি ফার্ম, কোচিং সেন্টার, প্রি-স্কুল, প্রোগ্রাম অর্গাইনাজার অন্যতম। কিন্তু বিধি বাম হলে যা হয় সমমনা কাওকে বেশি দিন পেলাম না। কেও বিদেশ চলে গেলো, কারো বিয়ে হয়ে গেলো, কয়েক জনের সাথে অংশিদার দন্দ হয়ে সব মিলিয়ে জমানো সব টাকা ও অনেকটা সময় শেষ।

স্বপ্ন মানুষকে রাজা করে আবার ভিখারি ও করে দিতে পারে। তারপর অনেকদিন ভেবেছি কি করা যায়, আর কাওকে অংশিদার করবো না ঠিক করেছি। তখন ভাবতাম যদি শিক্ষিত কাওকে বিয়ে করতে পারি তাহলে তাকে দিয়েই আমার ব্যবসার স্বপ্ন পূরন করবো। এবং খুব ইচ্ছা আমার সন্তান ছেলে-মেয়ে যাই হোক তারা হবে দেশের একজন কমবয়সি ব্যাবসায়ি। চেষ্টা করছি আমার বড় মেয়েকে সেই ভাবেই তৈরি করতে, জানিনা পারবো কিনা কিন্তু চেষ্টা করছি।   

২০১৩ সালে আমি বিয়ে করি। তখন থেকেই শুরু করি B&B (BISNUPRIA & BAPPY)নামতো ঠিক করলাম কিন্তু হাতে তেমন কোন টাকা নাই ব্যাংকে মাত্র ২১০০ টাকার মত ছিল। জীবনের একটি দীর্ঘ সময় আইটি বিষয় নিয়ে কাজ করেছিলাম। তাই এই পেশাটা আমার খুবই টানে বা দুর্বলতা আছে। ফ্রিলেন্সার হিসাবে কিছুদিন চেষ্টা করে কিছু কাজ করেছিলাম কিন্তু ধৈর্য্য ধরে থাকতে পারলাম না।

...........মাঝের কিছু কথা এখন আর লিখতে পারছি না।............................

.......................

...........

আমার জীবনের সেই প্রিয় মানুষটির সাথে অনেক বছর কোন যোগাযোগ নেই একটি বিশেষ কারনে। ২০১৯ সালের নভেম্বর মাসে একদিন ফেসবুকে আমার একটি স্টাটাস দেখে তিনি আমাকে ফোন দিলেন এবং মানষিক ভাবে কিছুটা হতাশ আছি যেনে সান্তনা ও ভরশা দিলেন। তিনিই আমাকে বুদ্ধি দিলেন ই-কমার্স ব্যবসা শুরু করতে। তিনি বললেন, তোমার মেধা ও পদ্ধতি জানা আছে এবং তোমার হাতের কাছে প্রচুর পন্যও আছে যেগুলি দিয়ে তুমি খুব সহজেই এটি শুরু করতে পারো। তার কয়েকদিনের মধ্যেই আমি B&B নাম দিয়ে শুরু করি আমার ই-কমার্স ব্যবসা।

দেখতে দেখতে প্রায় এক বছর পার করলাম। ধিরে ধিরে আমাদের স্টোরের একের পর এক পন্য সংযুক্ত হচ্ছে। অর্ডারও হচ্ছে। এখন ভাবছি একটি স্থায়ি দোকান দিবো। সেখানে কয়েকজনকে চাকরি দিতে পারবো। সেইদিন যদি সেই অপ্রতাশিত ফোনটি না আসতো আমার, তাহলে হয়তো এই লেখাটি আর লেখা হতো না।

ভালো থাকুন ম্যাক ভাই। বাকি ইতিহাস না হয় পরবর্তিতে অন্য একদিন লেখা হবে আবার  ................................      

www.daraz.com.bd/bb-1573541732

Monday, May 25, 2020

আমরা কি প্রিয়পরমের প্রচার করছি, নাকি নিজের?

বেশ কিছুদিন যাবত আমার মত গৃহবাসী (Lockdown) গোটা বিশ্ব। এই সময় সকলের সাথে যোগাযোগের সহজ মাধ্যম হলো সামাজিক সাইট ও মোবাইল। এই সময়ে আমার সাথে এমন অনেক গুরু ভাই ও মায়েদের পরিচয় হয়েছে যাদের স্বশরীরে কখনো দেখেছি কিনা যানি না। তারপরও গুরু ভাই হিসাবে তাদেরকে ভাই-বন্ধু হিসাবেই গ্রহন করে নিয়েছি।

যেহেতু গত দুই মাস সারাদিন ঘরবন্ধী সেই কারনে বেশির ভাগ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটানো হয়েছে। নতুন গুরু ভাইরা সাংগঠনিক ভাবে তারা বিভিন্ন সংগঠনের হয়ে ঠাকুরের কাজ করছে। কিছু কিছু বিষয় আমাকে ব্যক্তিগত ভাবে কিছুটা কষ্ট দিয়েছে, যার কারনেই আজকরে এই লেখার সূত্রপাত। কারো ভক্তি বা বিশ্বাসে আঘাত করার জন্য নয়, শুধু লেখার বিষয় বস্তুটি ভাবতে বলবো। যদি ভাল মনে করেন তাহলে পালন করবেন না হয় করবেন না, সেটা আপনার একান্তই ব্যক্তিগত।

যে বিষয়গুলো আমাকে ব্যক্তিগত ভাবে খুব কষ্ট দিয়েছে সে গুলো হলোঃ-

) অনেকেই পরম দয়ালের বিভিন্ন বাণী, জীবনির কিছু ঘটনা বা কোন আলোচনা Facebook এ প্রকাশ করে থাকেন। এটা খুবই ভাল কাজ, কারন অনেক বাণী বা বিষয় আছে যেগুলো আমার মত অনেকেরই অজানা। তাদের প্রতি অনুরোধ লেখাগুলো যাতে নির্ভূল হয় এবং শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র নামটিও সঠিক ভাবে লিখবেন। লেখক হিসাবে তার নিচে নিজের নাম বা Page এর নাম দিবেন না কখনোই। বেশি ভালো হয় যদি সূত্রটি দিতে পারেন, কোন বইতে আছে সেই ঘটনা বা বিষয়টি।

) অনেকেই পরম দয়ালের বিভিন্ন ছবি বা বিগ্রহ প্রকাশ করেন যেটা খুবই ভাল লাগে। কিন্তু কষ্টটা লাগে তখনই যখন দেখি ছবির উপরে বিভিন্ন লেখা ও অন্য কোন ছবির সাথে যুক্ত করা বা Graphic edit করা। এটা কি কারনে করেন জানিনা! আপনার কম্পিউটার ও মোবাইল দক্ষতা শ্রীশ্রীঠাকুরের ছবির উপর না দেখালে কি হয়না দাদা? অন্য ধর্মের লোকদের দেখি তাদের যুগো-পুরুষোত্তমদের কোন ছবি ভিন্ন ভাবে প্রচার করলে তারা কতটা ভয়ানক হয়। একজন সৎসঙ্গী হিসাবে আপনি কি এটা ভেবে দেখেছেন?

) অনেককেই দেখা যায় তাদের নিজেদের নামে বা বেনামে শ্রীশ্রীঠাকুরকে প্রচার করবে বলে এক বা একাধিক Facebook Page বা Group আছে। খুবই ভালো। কিন্তু তারাকি পরম দয়ালকে নাকি নিজেদের প্রচার করছেন ভাবতে ও বুঝতে কষ্ট হয় আমার। কারন অনেকেই এটা করছেন শুধু মাত্র সাংগঠনিক Like Comments পাওয়ার জন্য। আর তাদের যদি সংগঠনের নীতি নির্ধারকদের সাথে ভাল সম্পর্ক থাকে তাহলেতো কথাই নাই। তাদের এই আলোচনা, ভিডিও কয়জন অদিক্ষিত মানুষ দেখছে বা দেখে দীক্ষা গ্রহন করেছে জানিনা, কারন যারা দেখছে তারা বেশির ভাগ মানুষই এই বিষয়ে পূর্বেই অবগত আছে বলে আমার বিশ্বাস। এতেকরে শ্রীশ্রীঠাকুরের প্রচার হচ্ছে নাকি আপনার Page বা Group প্রচার হচ্ছে বুঝতে পারছি না।

) অনেককেই দেখেছি যদি বলা হয় দাদা আসুন আমরা কয়েকজনে মিলে শ্রীশ্রীঠাকুরের কোন একটি গ্রন্থ বা সাংগঠনিক পত্রিকা কম দামে ছাপিয়ে বিনা মূল্যে বা কম দামে বিক্রি করি তাহলে তাদের কাছে টাকা থাকে না বা কোন সাহায্যে পাওয়া যায় না। নানান অজুহাত দেখায় ছেলে-মেয়ে বিশ্ববিদ্যালয় পড়ে, বৌ গান শিখে, আমার ব্যাবসা মন্দা চলছে, নতুন একটা জমি কিনেছে অনেক টাকা খরচ হয়ে গেছে। কিন্তু যখনি বলা হয় বইটিতে শ্রীশ্রীঠাকুরের নামের নিচে আপনারও নাম বড় করে লেখা থাকবে। তখনই তাদের টাকা শ্রীকুবের দেবতা এসে দিয়ে যায়।

) অনেকেই দেখা যায় যারা বছরে এক বা দুইবার সংগঠনের কোন উৎসবে দেখা যায় শুধু মাত্র মাইকে তাদের নিজেদের আলোচনা করতে, সংগীত পরিবেশন করতে বা আনন্দবাজারে প্রসাদ গ্রহন করতে। সকালে কিছুটা ব্যস্ত ছিল বলে তারাতারি আসতে পারেননি। যদি বলা হয় দাদা উৎসবের জন্য এই কাজটা করে দিতে হবে, আজকে রাত্রে উৎসব অঙ্গনে থেকে মাঠ পরিস্কার করতে হবে, মঞ্চটা সাজাতে হবে, উৎসবের জন্য কিছু পোষ্টার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে লাগাতে হবে, আনন্দবাজের জন্য বাজর করতে হবে তখনই তাদের বাতের ব্যথা শুরু হয়ে যায়, না হয় অফিসে বড় কোন একটি মিটিং থাকে। তখন এই সকল কাজ করার জন্য সংঠনের টাকা খরচ করে লোক ভাড়া করতে হয়।

) অনেকেই শ্রীশ্রীঠাকুরের চেয়ে সংগঠনের কোন কোন সহ-প্রতি ঋত্বিক দাদাদের বেশী ভালবাসি, কারন তাতে জাগতিক কিছু লাভ থাকতে পারে বলে মনে হয়। এমনকি সংগঠনের সেই শ্রধেয় ব্যক্তি যদি কোন ভুল বিষয় বুঝায় সেটাই অনেকের কাছে বেশি গ্রহনযোগ্য হয়ে যায়। যেখানে শ্রীশ্রীঠাকুর সবকিছুই তার বাণী ও আলোচনায় বলে গেছেন। যদি কিছু বিষয় বিস্তারিত জানতে হয় তাহলে বিজ্ঞ কোন সহ-প্রতি ঋত্বিক বা শ্রীশ্রীঠাকুর পরিবারের কারো কাছ থেকে বা পূজনীয় অধ্যক্ষ-এর কাছ থেকে জানা যেতে পারে। অনেক বিষয়ে দেখেছি একটি বিষয় একাধিক সহ-প্রতি ঋত্বিক দাদা নানান রকম বুঝায় তখন নিজে যা জানতাম তাও ভুলে যাই আমি।

) অনেক শাখা সংগঠনেই দেখা যায় একজন সরল কর্মী, যাজক, অধ্বর্য্যূ, সহ-প্রতি ঋত্বিকের চেয়ে এলাকার কোন বড় ব্যবসায়ী ব্যক্তি, উচ্চপদস্ত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি এরা সংগঠনের নীতি নির্ধারনী পর্যায়ে থাকে, যার ফলে শ্রীশ্রীঠাকুরকে ভক্তির চেয়ে বড় ভোগ সাজিয়ে নিয়ে খুশি করানো হয়। শ্রীশ্রীঠাকুর কি এমন চেয়েছিলেন কিনা আমি জানিনা! কারন যিনি সংগঠন চালান তার কতটা ভক্তি ও জ্ঞান শ্রীশ্রীঠাকুর সম্পর্কে আছে সেটা আগে যাচাই করা উচিৎ সর্বাগ্রে।

শ্রীশ্রীঠাকুরের একটি বানী দিয়ে লেখাটি শেষ করি,

সময় কিন্তু রয় না ব'সে
চলছে কেবল অবিরল,
করনীয় যা' এখনই কর
ভবিষ্যে যদি চা'স্ সুফল। ২৪
~ অনুশ্রুতি, ৬ষ্ঠ খন্ড, কর্ম

সবাই ভাল থাকুন। শ্রীশ্রীঠাকুরকে নিজের মত প্রচার না করে তাঁর মত করেই আমরা প্রচার করি। সকলেই যেন তার মত হতে পারি, আমার মত করে শ্রীশ্রীঠাকুরকে যেন না সাজাই।

Sunday, June 12, 2011

How to block a particular website on my computer?

অনেকের বাসাতে কম্পিউটার তার ছোট ভাই বোনেরা ব্যবহার করেন থাকে। সেক্ষেত্রে তারা যাতে ক্ষতিকারক কোন ওয়েবসাইট ব্যবহার করতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে উচিৎ।

যদি ISP (Internet Service Provider) সাইট লক করে না রাখে তা হলে সব সাইটই দেখতে পারবে। তবে খুব সহজেই আমরা চাইলে নিজস্ব কম্পিউটার থেকেও এটা বন্ধ করে দিতে পারি।

যা করতে হবেঃ-

১। Run এ গিয়ে (Start > Run) C:\Windows\System32\drivers\etc টাইপ করতে হবে।

২। Hosts ফাইলটি Notepad এ খুলতে হবে।Align Left

৩। ছবির মত করে লিখতে হবে।

127.0.0.1 www.facebook.com

127.0.0.1 www.youtube.com

৪। এখন ব্রাউজার খুলে এ সাইট দুটি আর ব্রাউজ হবেনা। লাইন দুটি মুছে দিলে আবার আগের মত স্বাভাবিক।

Sunday, May 30, 2010

Facebook Block in Bangladesh

গতকাল (২৯ মে ২০১০) বাসায় আনুমানিক রাত ৮ টার দিকে FaceBook ব্যবহার করতেছিলাম হটাৎ করে Facebook বন্ধ হয়ে গেলো। কি বিপদ................ FaceBook বন্ধ......

পরে খবরে জানতে পারলাম বিটিআরসি FaceBook বন্ধ করে দিয়েছে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়। এটাই তার নমুনা। বন্ধ করার মত অনেক সাইট আছে কিন্তু সরকারের তার দিকে নজর নাই।

যাই হোক আলোচনা তা না। সকালে অফিসে এসে কি ভাবে FaceBook ব্যবাহার করা যায় তার চেষ্টা করলাম। পেয়েও গেলাম TOR নামক একটা সফ্টওয়ার এর নাম। ভালো ভাবে কাজ ও করে।

এইখানে TOR কি ভাবে কাজ করে তা দেয়া আছে। Windows এর জন্য Download করে নেন।

আজই আপনার কম্পিউটার এ TOR install করে মনের আনন্দে FaceBook ব্যবহার করেন। একটা কথা বলতে ভুলে গেছি আপনাকে অবস্যই FireFox ব্যবহার করতে হবে।

Monday, September 22, 2008

Facebook, Friendship ও আমি.........

আমরা মানুষ, আমাদের পরিবারের সদস্যদের বাইরে যাদের সাথে সবচেয়ে বেশি সময় অতিবাহিত করি সে হচ্ছে বদ্ধু। সমাজে বাস করতে হলে অনেক ধরনের মানুষের সাথে নানা ভাবে পরিচয় ঘটে। সবাই বদ্ধু হয় না।


শিশু শ্রেনী খেকে ডিগ্রী জীবনের দীর্ঘ সময় পার করে এসেছি লেখাপড়ার জন্য। পরিচয় হয়েছে নানা ধরনের, নানা ধর্মের ছেলে-মেয়ে দের সাখে। জীবনে চলার পখে অনেকেই আজ আমার জীবন খেকে ঝরে গেছে। অনেকের সাথে সম্পর্ক টিকে আছে এখনও।


ছোটকাল থেকে আমি কম কথা বলতে ভালবাসি। যাদের পছন্দ হয়না তাদের সাখে মনখেকে মিশতে পারি না। যার কারনে আমার পরিচিত মানুষের সংখা কম কারন মাঝে মাঝে নিজেকেই আমি পছন্দ করতে পারি না।


ফেসবুকে যারা আমার বদ্ধু তালিকায় আছে তাদের বেশীর ভাগই চাকরির সুবাদে পূর্ব পরিচিত। তার বাইরেও বেশ কয়েকজন এর সাথে পরিচয় হয়েছে। ভাল লাগে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে তাদের খোজ খবর রাখতে। সবচেয়ে বেশী কষ্ট পাই যখন কেও আমাকে ভুল বুঝে। আমি চাই আমার পরিচিত আছে তাদের সব সময় হাসি খুশি রাখতে।


আজ অনেকের নাম আমার বদ্ধু তালিকা খেকে বাদ দিলাম।

Tuesday, January 8, 2008

অনেক দিন পর.......

আমি বড় সাধাসিধা একটা ছেলে। ছোট বেলা থেকেই বড় হয়েছি কঠিন শাসন ও আদরের মাঝে। নষ্ট হয়ে যাব এই ভয়ে আমার বাবা আমাকে সবার সাথে মিশতে দিতেন না। আমি আমাদের পরিবারের মধ্যে একমাত্র বড় ছেলে। বোধ হয় সেজন্যই সবাই সবচেয়ে আদর করে।

তা যাই হোক যা বলছিলাম, আমি সবসময় নিউট্রাল। মানে হচ্ছে কারো আগেও নেই, কারো পিছেও নেই। আমি কথাও কম বলি। এজন্য আমার পরিবারের অনেকে আমাকে পছন্দ করেনা। আমি একটা জিনিস সবসময় অপছন্দ করি তা হলো, কেউ বিনা কারনে আমার সাথে খারাপ ব্যবহার করলে।

গতকাল facebook থেকে একটি মেয়ের সাথে পরিচয় হলো। নাম R…. S……
এই প্রথম কোনো অপরিচিত মেয়ের সাথে facebook e chatting করলাম। এটা আমার জিবনের প্রথম long time chatting.