The Web This Blog
Showing posts with label Freelance. Show all posts
Showing posts with label Freelance. Show all posts

Sunday, January 31, 2021

B&B সৃষ্টির পিছনের কিছু কথা....

 আমার চাকরি জীবন শুরু ২০০৪ সাল থেকে তখন আমি বিবিএস এর ছাত্র। ২০০৪ সালে আমার সাথে পরিচয় আমার জীবনের একজন অন্যতম ব্যক্তির সাথে, যার কথা জীবনে নানা সময় নানা ভাবে বলেছি। তিনি আমার কম্পিউটার গুরু, অফিসের বস, চাকরি দাতা, বড় ভাই, খারপ সময়ের বন্ধু, বাস্তব জীবনের দিক নির্ধারক আর অনেক কিছু। চাকরি জীবনের প্রথম থেকেই একটি ইচ্ছা বা চেষ্টা মনের মধ্যে ঘুরপাক খেতো কি করলে নিজের পাশাপাশি আরো কয়েকজনকে চাকরি দেওয়া যায়। কিন্তু একটা শর্ত যাদের চাকরি দিবো তাদের রেজাল্ট ভালো হলে হবে না কারন ভালো ছাত্রদের চাকরির ওভাব হয় না কিন্তু যাদের রেজাল্ট ভালো নয় কিন্তু মনোবল ও কর্মস্পৃহা আছে একমাত্র তারাই আমার প্রতিষ্ঠানে চাকরির সুজোব পাবে। আমি নিজেকে একজন ব্যবসায়ি নয় একজন উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতে বেশি ভালবাসি।

আমার তৃতীয় চাকরি ছিল বাংলাদেশের স্বানাম ধন্য একটি আইটি প্রতিষ্ঠানে। সেখানই পরিচয় হয় আরো বেশ কিছু ভালো মানুষের সাথে। তখন থেকই নিজের একটি প্রতিষ্ঠান গড়ে তোলার প্রচন্ড ইচ্ছা দেখা দেয়। কয়েকজন বন্ধু মিলে মাত্র ৪-৫ বছরেই একে একে ছয় থেকে সাতটি ব্যাবসা শুরু করি যার মধ্যে ইভেন্ট ম্যানেজমেন্ট, আইটি ফার্ম, কোচিং সেন্টার, প্রি-স্কুল, প্রোগ্রাম অর্গাইনাজার অন্যতম। কিন্তু বিধি বাম হলে যা হয় সমমনা কাওকে বেশি দিন পেলাম না। কেও বিদেশ চলে গেলো, কারো বিয়ে হয়ে গেলো, কয়েক জনের সাথে অংশিদার দন্দ হয়ে সব মিলিয়ে জমানো সব টাকা ও অনেকটা সময় শেষ।

স্বপ্ন মানুষকে রাজা করে আবার ভিখারি ও করে দিতে পারে। তারপর অনেকদিন ভেবেছি কি করা যায়, আর কাওকে অংশিদার করবো না ঠিক করেছি। তখন ভাবতাম যদি শিক্ষিত কাওকে বিয়ে করতে পারি তাহলে তাকে দিয়েই আমার ব্যবসার স্বপ্ন পূরন করবো। এবং খুব ইচ্ছা আমার সন্তান ছেলে-মেয়ে যাই হোক তারা হবে দেশের একজন কমবয়সি ব্যাবসায়ি। চেষ্টা করছি আমার বড় মেয়েকে সেই ভাবেই তৈরি করতে, জানিনা পারবো কিনা কিন্তু চেষ্টা করছি।   

২০১৩ সালে আমি বিয়ে করি। তখন থেকেই শুরু করি B&B (BISNUPRIA & BAPPY)নামতো ঠিক করলাম কিন্তু হাতে তেমন কোন টাকা নাই ব্যাংকে মাত্র ২১০০ টাকার মত ছিল। জীবনের একটি দীর্ঘ সময় আইটি বিষয় নিয়ে কাজ করেছিলাম। তাই এই পেশাটা আমার খুবই টানে বা দুর্বলতা আছে। ফ্রিলেন্সার হিসাবে কিছুদিন চেষ্টা করে কিছু কাজ করেছিলাম কিন্তু ধৈর্য্য ধরে থাকতে পারলাম না।

...........মাঝের কিছু কথা এখন আর লিখতে পারছি না।............................

.......................

...........

আমার জীবনের সেই প্রিয় মানুষটির সাথে অনেক বছর কোন যোগাযোগ নেই একটি বিশেষ কারনে। ২০১৯ সালের নভেম্বর মাসে একদিন ফেসবুকে আমার একটি স্টাটাস দেখে তিনি আমাকে ফোন দিলেন এবং মানষিক ভাবে কিছুটা হতাশ আছি যেনে সান্তনা ও ভরশা দিলেন। তিনিই আমাকে বুদ্ধি দিলেন ই-কমার্স ব্যবসা শুরু করতে। তিনি বললেন, তোমার মেধা ও পদ্ধতি জানা আছে এবং তোমার হাতের কাছে প্রচুর পন্যও আছে যেগুলি দিয়ে তুমি খুব সহজেই এটি শুরু করতে পারো। তার কয়েকদিনের মধ্যেই আমি B&B নাম দিয়ে শুরু করি আমার ই-কমার্স ব্যবসা।

দেখতে দেখতে প্রায় এক বছর পার করলাম। ধিরে ধিরে আমাদের স্টোরের একের পর এক পন্য সংযুক্ত হচ্ছে। অর্ডারও হচ্ছে। এখন ভাবছি একটি স্থায়ি দোকান দিবো। সেখানে কয়েকজনকে চাকরি দিতে পারবো। সেইদিন যদি সেই অপ্রতাশিত ফোনটি না আসতো আমার, তাহলে হয়তো এই লেখাটি আর লেখা হতো না।

ভালো থাকুন ম্যাক ভাই। বাকি ইতিহাস না হয় পরবর্তিতে অন্য একদিন লেখা হবে আবার  ................................      

www.daraz.com.bd/bb-1573541732

Sunday, April 24, 2011

Change Joomla Template

অনেকদিন পরে ...........

পূর্বের ধারাবাহিক{Part-3}

আজ আমরা শিখবো কিভাবে জুমলাতে টেমপ্লেট পরিবর্তন করতে হয়। এটা খুবই সহজ একটা কাজ। আমার কাছে মনে হয় যারা জুমলা ইনস্টল করতে পারেন তাদের কাছে কোন ব্যাপার না।

১। আমাদের প্রথমে ইন্টারনেট থেকে পছন্দ মত টেমপ্লেট ডাউনলোড করে নিতে হবে। এবং সুবিধা মত একটি স্থানে রাখতে হবে।


২। তারপর আমাদের WampServer চালু করতে হবে।


৩। এখন আমাদের Localhost এ লগ ইন করতে হবে।

৪। আমরা এখন Extensions & Install / Uninstall তারপর Package File Brows … করে (টেমপ্লেট টি নির্বাচন করে) Upload File & Install। টেমপ্লেট টি ইনস্টল হয়ে গেল।



৫। এখন আমরা সর্বশেষ কাজটি করবো। Extensions & Template Manager এ গিয়ে টেমপ্লেট টি নির্বাচন করে Default button এ ক্লিক করেতে হবে।



এখন Preview দেখেন আপনার পছন্দ মত টেমপ্লেট টি আপনার Web Site এর জন্য নির্বাচিত হয়ে গেল।



Monday, October 11, 2010

ইন্টারনেটে আয় কত সহজ ?

অনেক আগের থেকেই নিজে কিছু করার চিন্তা ভাবনা চলছে। বন্ধু মহলে আমার একটা কথা প্রচলিত আছে আমি চাকরি করা অবস্থায় বিবাহ করবো না :-)। আমি নিজে কিছু করবো এবং আমার মত সুযোগ বঞ্চিত যারা তাদের সাহায্য করা। সব কাজ নিজে নিজে করতে ভালবাসি। তারই ধারাবাহিকতায় একসময় কম্পিউটার শিক্ষা তারপর ........................

প্রায় ১ বছর আগে লিখেছিলাম। ইন্টারনেটে আয় নিয়ে নানান কর্মশালা হয় বর্তমানে। তেমনই এক কর্মশালায় শিখে আসলাম নানান ভাবে আয় করার পথ ও তার সুবিধা-অসুবিধা। পথ জানলাম কিন্তু কাজ তো পারি না তেমন যে ইন্টারনেটে আয় করবো। তাই তখন আর বেশী দূর আগানো হলোনা।

কিছুদিন আগে লক্ষীবাজারে ঘুরতে ঘুরতে দেখলাম ইন্টারনেটে আয়ের উপর একটি কোর্স করানো হয়। আবার যেন মনটা নারা চারা দিয়ে উঠলো। ইন্টারনেটে আয়ের উপর কোর্স!!! কি করাবে? দেখা যাক একদিন কথা বলে। তেমনি এক দিন আমরা তিন বন্ধু গেলাম সেই ঠিকানা অনুসারে কথা বলতে, কি শিখাবেন? কিভাবে শিখাবেন? কথা বলে ভালো লাগলো। তার কিছুদিন পর তিনজনই একসাথে ভর্তি হলাম টাকা কামানোর জন্য :-)

প্রথম ক্লাসেই কয়েকটি ওয়েবসাইটের নাম জানিয়ে দিলো কোন কোন সাইটে কাজ কার যায়। MicroWorkes, Odesk, FreeLancer, Vworker, MoneyBookers ইত্যাদি। এর মধ্যে MicroWorkes খুব কম বাজেটে কাজ দেয়। লগইন করে কাজ সুরু করলাম। ২ টি ক্ষুদ্র কাজ ও করলাম। ভালো লাগলো যখন দেখলাম কাজ জমা দেয়ার একদিন পর ০.২০ ডলার আমার একাউন্ডে জমা হয়ে গেল। তার মানে কাজ করা যাবে।

এই কোর্সে আমাদের লগো ডিজাইন করা শিক্ষাবে এবং তা দিয়ে কিভাবে টাকা কামানো যায়। এখন মাত্র ২ টি ক্লাস শেষ করেছি আরো ১০ -১২ টি ক্লাস আছে। তার পর ওয়েব ডিজাইনিং শিখবো আশাকরি। এখন বড় পরিসরে কাজ করার আশায় মাঠে নেমেছি। কাজ পাওয়ার জন্য বিট করা শুরু করলাম। দেখা যাক .....................

Monday, August 23, 2010

Freelancer / Outsourcing and Me

যতটুকু মনেপড়ে ২০০৬ সালের দিকে “দৈনিক প্রথম-আলো” -তে একটা লেখা পড়েছিলাম আউটর্সোসিং (Outsourcing) সম্পর্কে। বাংলাদেশে এর সম্ভাবনা নিয়ে অনেক আলোচনা। তখন থেকে মাথার মধ্যে ঠুকে গেলো কি করে এই কাজ করা যায়। তখন ম্যাক ভাইয়ের সাথে আলোচনা করে বিষয় টা আরো পরিষ্কার হলো।

বর্তমান আমাদের দেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আউটর্সোসিং এর কাজ করে খাকে। আউটর্সোসিং কি? আমি খাটি বাংলা ভাষায় যা বুঝি তা হলো: কামলা খাটা। মানে আমি একা বা গ্রুপ নিয়ে ক্লায়েন্ট এর চাহিদা অনুসারে তার কাজ করে দেওয়া। কাজ পছন্দ হলো টাকা দিবে।

বর্তমানে আমারা আরেটা শব্দ বেশি শুনছি তা হলো ফ্রীলেনছার (Freelancer)। ফ্রীলেনছার কি? অনেকটা আউটর্সোসিং এর মত। স্যার ওয়ালটার স্কট এর প্রবক্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ বুঝিয়ে দিতে হয় বাইয়ার (Bayer) কে। পৃথিবীর নানা প্রান্তে বসে লক্ষ লক্ষ লোক স্বাধীন ভাবে ফ্রীলেনছার হিসাবে কাজ করে যাচ্ছে।

আমরা বাঙ্গালী যেখানে ইকটু লাভ দেখি সবাই সেই দিকে ঝাপিয়ে পরি। কিছু দিন যাবত “ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা” এই ধরনের স্লোগান দিয়ে বিভিন্ন কোর্স করিয়ে বেকার ছেলে-মেয়েদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে অনেকেই। তাদের কাছথেকে আমাদের সাবধান হতে হবে। কিছু ভালো প্রতিষ্ঠান আছে যারা কাজ শিখিয়ে তাদের সাথে কাজ করার জন্য উৎসাহিত করে।

যেহেতু এটা আমার একটা সপ্ন। তাই অনেক দিন ধরে ভাবছি চাকরি ছেড়ে দিয়ে আমরা কয়েক জন বন্ধু মিলে ফ্রীলেনছার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা। এখন সেই দিকেই আগাচ্ছি.................... । দেখি কবে নাগাদ আমার লক্ষে পৌঁছতে পারি।

যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের মতামত আশা করছি।

Wednesday, November 18, 2009

How to Earn Throw Internet (ETI)

অনেকদিন যাবত মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে কিভাবে ঘরে বসে আয় করা যায়। অনেক খুজা খুজা করি একটি কর্মশালার খোজ পেলাম। আমরা দুই বন্ধু গেলাম খোজ নিতে ভালো লাগলো কথা বলে। তাই ভর্তি হয়ে গেলাম আমি। Oit থেকে কর্মশালাটা করে ভালই লাগলো।