The Web This Blog
Showing posts with label Personal. Show all posts
Showing posts with label Personal. Show all posts

Sunday, June 30, 2024

শিশু প্রাজাপত্য-ব্রত ও আমি

সনাতন ধর্ম বা মতানুসারে অনেক পূজা-পার্বণ, ব্রত, উপবাস, নানান বর্ণ-গোত্রের বিভিন্ন নিয়ম কানুন দেখা যায়। বেদ ও বিভিন্ন পুরাণে ভিন্ন ভিন্ন ব্রতাদির কথা নানা ভাবে উল্যেক্ষ পাওয়া যায়। আজ আমি তেমনি একটি ব্রত নিয়ে আমার অভিমত ও অভিজ্ঞতা জানাবো, এখানে যে কোন ভুল বা সংশোধনের বিষয় যদি আপনার চখে আসে তবে আমাকে নির্বিধায় জানাবেন এতে আমি নিজিকে ধন্য মনে করে আরো সমৃদ্ধ করে নিবো। লেখার মূল তথ্যগুলো সৎসঙ্গ-র ঋষি পুরুষ পূজ্যপাদ শ্রীবিদ্যুৎরঞ্জন চক্রবর্ত্তী দাদার সংকলিত “প্রার্থনা” গ্রন্থ থেকে নেয়া হয়েছে।

মূল লেখা শুরু করার পূর্বে কিছু প্রাসঙ্গিক কথা বলতেই হয়, আমরা কেন ব্রত করবো? অন্ন-জল না খেয়ে, বিভিন্ন নিয়ন কানুনের ভিতর দিয়ে নিজের শরীর ও মনকে কষ্ট দিয়ে কিইবা লাভ! ব্রত কথাটির তাৎপর্যই হচ্ছে শ্রেষ্ঠ বা উন্নত কিছুকে বরণ করে তৎকর্ম্মনিষ্ঠ হওয়া এবং তার বিরোধী যা কিছু আছে তাকে অবরোধ করা। অপরদিকে প্রায়শ্চিত্ত হচ্ছে বৃত্তির যে-সাড়ায় মানুষের ভিতর অপকর্ম্মের সৃষ্টি হয়, নিয়মিত মনন ও আচরণে তাতে অধিগমন করে, তা আবিষ্কার করে তাকে এমনতরভাবে নিঃশেষ করা যাতে তা আর কোনক্রমেই নিজের চরিত্রের ভিতর চারিয়ে ঐ অপকর্ম্মের সৃষ্টি না করতে পারে।

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, মানুষ যখন কদাচারদোষদুষ্ট হয় তখন তার সূক্ষ্ম সাড়াপ্রবণতা হারিয়ে ফেলে। প্রায়শ্চিত্ত মানেই হলো ব্রতপালন দ্বারা পুনরায় চিৎত্বে গমন করা বা নষ্ট সাড়াপ্রবণতাকে আবার নিজের জীননে ফিরিয়ে আনা। শাস্ত্র মতে প্রায়শ্চিত্তের কয়টা অধ্যায় আছে, (ক) খ্যাপন (খ) মার্জন (গ) স্খালন (ঘ) অঘমর্ষণ (ঙ) ঐকান্তিকতার সহিত শ্রেয়ানুশীলন।

ক) খ্যাপন বলতে, নিজের পাপের কথা উপযুক্ত যে কোন দরদী ব্যক্তিত্বের কাছে খুলে বলতে হবে।
খ) মার্জন বলতে, নিজেকে মেজে/পরিষ্কার করে নিতে হবে।
গ) স্খালন বলতে, নিজে নিজে ময়লাবিমুক্ত হওয়া বা Devoid of Dirties।  
ঘ) অঘমর্ষণ বলতে, পাপের চিন্তা একেবারে নাশ করে ফেলা বা পাপে একদম নির্লোভ হওয়া, আসক্তিবিহীন হওয়া।

আমরা যে-কোন রকম প্রায়শ্চিত্তই করি না কেন এই কয়টা নিয়মের মধ্য-দিয়েই যেতেই হবে। এইভাবে ক্রমে ক্রমে নির্লোভ হয়ে আমাদের পাপের প্রতি আসক্তিবিহীন হতেই হবে।সর্বশেষে প্রয়োজন ঙ) ঐকান্তিকতার সহিত শ্রেয়ানুশীলন। এই ধাপগুলি ধারাবাহিক ভাবে পালন ও অতিক্রম করতে পারলেই আমাদের প্রায়শ্চিত্ত করা সম্পূর্ণ হবে।

মনে রাখতে হবে ব্রতাচরণ বা প্রায়শ্চিত্ত কোন শাস্তি বিশেষ নয়। এটি একটি আত্মিক শক্তির বৃদ্ধি ও পাপক্ষয়ের এক মনোবিজ্ঞান ও দেহবিজ্ঞান সম্মত প্রক্রিয়া। মানুষ ঠিক ঠিক প্রায়শ্চিত্ত তখনই করে, যখন সে আর পূর্ব্ব পাপের পুনরাবৃত্তি করে না। আত্মশক্তির উদ্বোধন ও বিকাশের জন্য শ্রীশ্রীঠাকুরের বিধিনির্দিষ্ট ব্রত ও প্রায়শ্চিত্তাদি প্রয়োজনানুসারে আমাদের অবশ্যই পালনীয়।

যে কোন ব্রত শুরু করার আগের দিন নিষ্ঠার সাথে ব্রতধারীকে সংযমে থাকতে হয়। সংযমটা হলো একরকম ব্রতের প্রস্তুতি-পর্ব্ব। সংযমের দিন সৎসঙ্গীদের সকালে নিত্য করণীয় জপ-ধ্যান, ইষ্টভৃতি, স্বস্ত্যয়নী, প্রার্থনা ইত্যাদি করার পর শুচিশুদ্ধ অন্তঃকরণে শ্রীশ্রীঠাকুরের উদ্দেশ্যে প্রণামী ও ভোজ্যাদি নিবেদন করতে হবে। তারপর পূর্ব্বাহ্নে হবিষ্যান্ন অর্থাৎ প্রথমে আতপচালে ডাল বাটা, কাঁচাকলা দিয়ে ফেনশুদ্ধ ভাত ঘি ও সৈন্ধব লবণসহ, পরে দুধ-কলা-গুড়সহ খেয়ে সারাদিন আর কিছু না খেয়ে সংযম পালন করতে হবে। তেমন প্রয়োজন হলে বা অশক্ত হলে রাত্রে একটু দুধ খাওয়া যেতে পারে। এইভাবে সারাদিন থেকে পরের দিন থেকে সঙ্কল্পিত ব্রত আরম্ভ করতে হবে। সংযমের প্রধান জিনিষ হল নিজের মনটাকে ইষ্টঝোঁকা করে তোলা ও নিজেকে নামময় করে তোলা।

বার দিনের প্রাজাপত্য-ব্রত এর কথা বেদে উল্যেক্ষ আছে, বিভিন্ন কারনে আমাদের এই ব্রত পালন করতে হয়। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র শিশু প্রাজাপত্য-ব্রত করতে বলেছেন আমাদের। শিশু প্রাজাপত্য-ব্রত চারদিন ধরে করতে হয়। প্রথম দিন পূর্ব্বাহ্নে হবিষ্যান্ন, দ্বিতীয় দিন অপরাহ্নে হবিষ্যান্ন, তৃতীয় দিন অযাচিত- হবিষ্যান্ন অর্থাৎ না চাইতেই যদি কেউ হবিষ্যান্নে গ্রহণযোগ্য ভোজ্য দেয় তা' দিয়ে হবিষ্যান্ন এবং চতুর্থ দিন নিরম্বু উপবাস থেকে পঞ্চম দিন প্রাতে যথাসাধ্য ইষ্টপ্রণামী নিবেদন করে ব্রত উদযাপন করতে হবে।

২০২২ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসের প্রিয়পরম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশনের ঋত্বিক সম্মেলনে পূজনীয় শ্রীবিনায়ক চক্রবর্ত্তী-দাদা শিশু প্রাজাপত্য-ব্রত বিষয়ক নানান আলোচনা করলেন এবং সকল কর্মীদের নির্দেশ দিলেন বৎসরে একবার এই ব্রত করতে হবে। অনেক কর্মীই তখন মনে মনে এই ব্রত করার সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে আমিও একজন। কিন্তু সমস্যা হলো ৫-৬ দিন ছুটি নিয়ে মন্দিরে থেকে এই ব্রত করতে হবে। কি করা যায় ভাবতে ছিলাম……….

আমি ও নারায়ন চন্দ্র চন্দ (সহ-প্রতি ঋত্বিক) গেন্ডারিয়া, ঢাকা থেকে প্রথম শিশু প্রাজাপত্য ব্রত করার সিন্ধান্ত নিলাম। নিয়মানুসারে আমাদের ঋত্বিক সচিব শ্রীকৃষ্ণ চন্দ্র চক্রবর্তী (সহ-প্রতি ঋত্বিক) দাদার তত্বাবধানে এই ব্রত সম্পূর্ণ করতে হবে। তাই করা হলো, শ্রদ্ধেয় ঋত্বিক সচিব মহোদয় একটি তালিকা করে দিলেন কখন কি কি নিয়ম পালন করতে হবে আমাদের। আমরা সিন্ধান্ত নিলাম ঈদ-উল-আযহা এর বন্ধে গেন্ডারিয়া থেকে আমরা ব্রত করবো।

এখন কে কে করবে তার খোজ করতে শুরু করলাম আমরা। তখন কেরাণীগঞ্জে আমাদের মন্দিরের দ্বিতীয় তলা সম্পূর্ণ হয়েছে। তাই ব্রত দ্বিতীয় তলাতেই শুরু করলাম আমরা। তারিখ ঠিক করলাম ঈদ-উল-আযহার পরদিন থেকে শুরু হবে তাই ঈদের দিন আমরা সবাই একত্রে মন্দিরে থাকবো। ১১ই জুলাই ২০২২ ইং থেকে ১৪ই জুলাই ২০২২ ইং আমাদের শিশু প্রাজাপত্য ব্রত চললো। 

যারা যারা করেছিলাম ……….

শ্রীনারায়ন চন্দ্র চন্দ (সহ-প্রতি ঋত্বিক)
শ্রীবিধান চন্দ্র শীল (সহ-প্রতি ঋত্বিক)
শ্রীপিযুষ কান্তি দাস (সহ-প্রতি ঋত্বিক)
শ্রীবিমল দাস (সহ-প্রতি ঋত্বিক)
শ্রীস্বপন কুমার বিশ্বাস (অধ্বর্য্যু), নরসিংদি
শ্রীরাম কৃষ্ণ সরকার (যাজক) আমি

ত্রিসন্ধ্যা স্নান করতে হবে, স্নানের সময় সাবান, শ্যাম্পু ও তেল ব্যবহার করা যাবে না, তোষক-বালিসে শ্বয়ন করা যাবে না, মা ব্যাতিত কোন নারীর মুখ দর্শন-কথা বলা নিষিদ্ধ ইত্যাদি।

আমাদের যা যা করতে হতো ……

প্রতিদিন ব্রাহ্মমুহূর্তে নিদ্রাত্যাগ করার পর থেকে। (সময় কিছুটা পরিবর্তন হতে পারে, এখানে উদাহরন স্বরুপ দেওয়া হল)

নাম ধ্যান ৪.০০ মিনিট পর্যন্ত
শয্যাত্যাগ ভোর ৪.০০ মিনিট
প্রাকৃতিক কাজ ৪.০১-৪.৩০ মিনিট
নামজপ ও ইষ্টভৃতি ৪.৩১-৪.৫৩ মিনিট
প্রার্থনা ভোর ৪.৫৪-৫.২৪ মিনিট
স্বাধ্যয় ভোর ৫.২৫-৭.০০ মিনিট
শব ধ্যান সকাল ৭.০১-৭.০৫ মিনিট
মৌনব্রত সকাল ৭.০৬-৭.৩০ মিনিট
ইষ্টালোচনা ৭.৩১-৮.০০ মিনিট
ধ্যান সকাল ৮.০১-৮.৪৫ মিনিট
স্বাধ্যয় সকাল ৮.৪৬-৯.৩০ মিনিট
মৌনব্রত ৯.৩১-১০.০০ মিনিট
নামধ্যান ১০.০১-১০.৪৫ মিনিট
স্বাধ্যয় ১০.৪৬-১১.৩০ মিনিট
ইষ্টালোচনা সকাল ১১.৩১- দুপুর ১২.১৫ মিনিট
নাম-ধ্যান দুপুর ১২.১৬-১.০০ মিনিট
মৌনব্রত দুপুর ১.০১-২.৩০ মিনিট
ইষ্টালোচনা বিকেল ২.৩১ -৪.০০ মিনিট
স্বাধ্যয় বিকেল ৪.০১-৫.০০ মিনিট
শবধ্যান বিকেল ৫.০১-৫.০৬ মিনিট
নাম-ধ্যান বিকেল ৫.০৬ -৫.৫০ মিনিট
মৌনব্রত বিকেল ৫.৫১-৬১৫ মিনিট
প্রার্থনার প্রস্তুতি গ্রহণ বিকেল ৬.১৫-৬.৫০ মিনিট
সান্ধ্যকালীন প্রার্থনা সন্ধ্যা ৬.৫১-৭.২০ মিনিট
ইষ্টালোচনা সন্ধ্যা ৭.২১-৭.৫০ মিনিট
নাম-ধ্যান রাত ৭.৫১-৮.৩৫ মিনিট
স্বাধ্যয় রাত ৮.৩৬-৯.০০ মিনিট
শবধ্যান রাত ৯.০১-৯.০৬ মিনিট
ইষ্টালোচনা রাত ৯.০৬-৯.৩০ মিনিট
নাম-ধ্যান রাত ৯.৩১-১০.১৫ মিনিট
শয্যাগ্রহণ ১০.১৬ মিনিট
নিদ্রা ব্রাহ্মমুহূর্ত পর্যন্ত

১৫ ই জুলাই সকালে প্রার্থনা শেষ করে জল গ্রহনের মাধ্যামে শেষ হয় আমাদের ১ম শিশু প্রাজাপ্রত্য ব্রত।

***************************

সময় ঘুরে আবার ২০২৩ এর ঈদ-উল-আযহা চলে এলো আমাদের দ্বিতীয় শিশু প্রাজাপ্রত করার দিন। ঈদ এর বন্ধে গেন্ডারিয়া থেকে আমরা, ৩০শে জুন ২০২৩ ইং থেকে ০৩রা জুলাই ২০২৩ ইং আমাদের ব্রত করলাম। তৃতীয় তলায় আলাদা আলাদা কক্ষে। 

যারা যারা করেছিলাম ……….

শ্রীনারায়ন চন্দ্র চন্দ (সহ-প্রতি ঋত্বিক)
শ্রীবিধান চন্দ্র শীল (সহ-প্রতি ঋত্বিক)
শ্রীপিযুষ কান্তি দাস (সহ-প্রতি ঋত্বিক)
শ্রীবিমল দাস (সহ-প্রতি ঋত্বিক)
শ্রীরাম কৃষ্ণ সরকার (অধ্বর্য্যু) আমি
শ্রীনারায়ন চক্রবর্ত্তী (স্বস্তয়নী)
শ্রীবলরাম সরকার
শ্রীসৌরভ পোদ্দার পাপ্পু

আরো কয়েকজন গুরুভাই আমাদের কয়েকদিন আগে ও পরে শিশু প্রাজাপত্য ব্রত শুরু করেছিলেন।

******************

আমার তৃতীয় শিশু প্রাজাপত্য ব্রত সম্পন্য করি, ১৮শে জুন ২০২৪ ইং থেকে ২১শে জুন ২০২৪ ইং ৩য় তালায় আলাদা আলাদা কক্ষে, একই ভাবে ঈদ-উল-আযহা এর বন্ধে

যারা যারা করেছিলাম ……….

শ্রীনারায়ন চন্দ্র চন্দ (সহ-প্রতি ঋত্বিক)
শ্রীবিধান চন্দ্র শীল (সহ-প্রতি ঋত্বিক)
শ্রীবিমল দাস (সহ-প্রতি ঋত্বিক)
শ্রীবিনন্দ সাহা রায় (সহ-প্রতি ঋত্বিক), নেত্রকোনা
শ্রীরাজিব কর্মকার (অধ্বর্য্যু), কক্সবাজার
শ্রীরাম কৃষ্ণ সরকার (অধ্বর্য্যু) আমি

আরো কয়েকজন গুরুভাই আমাদের কয়েকদিন আগে ও পরে শিশু প্রাজাপত্য ব্রত শুরু করেছিলেন।

সবাই আমার জন্য আশির্বাদ করবেন আমি যেন পরমপিতার একনিষ্ঠ সেবক হয়ে উঠতে পারি।

Friday, April 26, 2024

নবম দিন, ~ ১৬-০৪-২০২৪ই, মঙ্গলবার

অষ্টম দিন ....

কলকাতা প্রচন্ড গরম ছিল গত কয়েকদিন। গত রাত্রে বিধান কাকা তার মাসি বাড়ি নেমে যায় ও প্রহলাদ দা বাংলাদেশের উদ্দেশ্য়ে রওনা হয়ে যায়। ভোরে কিছুটা ঘুম দিয়ে সকালে আমি ও কল্যান দা নাস্তা সেরে চলে যাই বাজারে। প্রয়জনীয় কিছু কেনাকাটা করে রান্না করা হলো। সকালের খাবার শেষ করে আমরা চলে আসি বড় বাজার যা যা কেনাকাটা বাকি ছিল তা শেষ করলাম। কিছুক্ষন পর বিধান কাকা তার মাসি বাড়ি থেকে বড় বাজার এসে মিলিত হলাম সবাই। 

কেনাকাটা শেষ করে মন্দির ফিরে এসে সবাই সকলের ব্যাগ-পত্র গুছাতে থাকলাম। বলরাম তার ছেলেকে নিয়ে রাতে মন্দির আসলো। সবাই একসাথে রাতের খাবার শেষ করলাম। বলরাম ভোরে বাংলাদেশ ফিরে আসবে, তাই রাতেই বিদায় নিয়ে সবাই যার যার মত ঘুমিয়ে গেলাম।

দশম দিন ....



 

 

 


Wednesday, April 24, 2024

পশ্চম দিন, ~ ১২-০৪-২০২৪ই, শুক্রবার

চতুর্থ দিন.... 

গতকাল রাত্রে আমরা সিন্ধান্ত নিয়েছিলাম সবাই মিলে আনন্দ বাজার উপলক্ষে কিছু অর্থ দিয়ে অংশগ্রহন করবো। সেই মোতাবেক ৩,০০০ রুপি একত্রিত করে রমেশ দা কে দেয়া হলো বাজার করতে। রমেশ দা বিবেক-বিতান এর আনন্দ বাজারের দায়িত্ব পালন করেন। সকালের নাস্তা সেরেই আমরা খুব সকালে চলে গেলাম ঘুরতে। শুধু প্রহলাদ দা রয়ে গেলেন ডাক্তার দেখাবেন বলে, যদিও তিনি ডাক্তার দেখাতে না পেরে বিবেক-বিতানে ফিরে আসে। 

প্রথমেই আমরা গেলাম “ত্রিকুট পাহাড়”। সেখানে বানরের বিচরন ছিল অনেক। ত্রিকূট পাহাড় ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর শহর থেকে প্রায় ১০ কিমি দূরত্বে দুমকা জেলায় যাওয়ার পথে অবস্থিত একটি পাহাড়। এটির মোট তিনটি শৃঙ্গ আছে, যা থেকে ত্রিকূট নামটি এসেছে। পাহাড়ের উপরে ঘন জঙ্গলের মধ্যে ত্রিকূটাচল মহাদেবের একটি মন্দির অবস্থিত। সবচেয়ে উঁচু শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৪৭০ ফিট ও মাটি থেকে ১৫০০ ফিট উঁচু। তিনটির মধ্যে দুটিতে ট্রেকিং করা গেলেও এখন সাময়িক বন্ধ আছে। বাংলাদেশে বেশ কিছএ মাটির পাহাড় দেখলেও এটি ছিল আমার দেখা প্রথম পাথরের পাহাড়। ত্রিকূট পাহাড়ের তিনটি চূড়া রয়েছে যা তিন হিন্দু দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের নামে নামকরণ করা হয়েছে। তিনটির মধ্যে মাত্র একটি চূড়া সকল পর্যটকদের জন্য উন্মুক্ত।

সেখান থেকে আমরা যাই “তপোবন পাহাড়”। তপোবন শব্দটি সংস্কৃত দুটি শব্দ ‘তপস’যার অর্থ 'তপস্যা' এবং বর্ধিতভাবে 'ধর্মীয় ক্ষোভ' এবং 'সাধনা', এবং আরও সাধারণভাবে 'আধ্যাত্মিক অনুশীলন', এবং ভান, যার অর্থ 'বন' বা 'ঘটিত'। তপোবন তখন 'তপস্যা বা আধ্যাত্মিক অনুশীলনের বন' হিসাবে অনুবাদ করে থাকে। যদিও হিন্দিতে একই উচ্চারণ করা হয়, তপোবন কেতপোবন বা তপোভত এর সাথে বিভ্রান্ত করা উচিত নয়, যার অর্থ তপস্যায় নিয়োজিত ব্যক্তি। ভারতের সুপরিচিত তপোবন হল গঙ্গোত্রী হিমবাহের উপরে অবস্থিত গঙ্গার প্রাথমিক উৎসগুলির মধ্যে একটি। শিবলিং চূড়ার পাদদেশে প্রায় ৪,৪৬৩ মিটার উচ্চতায় একটি অনুর্বর এলাকা, গুহা, কুঁড়ে ঘর, ইত্যাদিতে বসবাসকারী অনেক সাধুর একটি মৌসুমী আবাসস্থল এটি। অতিরিক্ত গরমের কারনে সেখানি কিছু সময় অতিবাহিত করে পাহাড় থেকে নেমে যাই সবাই।

সেখান থেকে আমরা যাই নতুন নির্মিত নবলক্ষ (গোলাপ মন্দির) হয়ে পরে “বৌদ্যনাথ মন্দির”। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ মন্দির বা বৈদ্যনাথ ধাম হল হিন্দু দেবতা শিবের ১২টি পবিত্রতম জ্যোতির্লিঙ্গ মন্দিরের (গুজরাতের সোমনাথ, অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলমের মল্লিকার্জুন, মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর, মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর, হিমালয়ের কেদারনাথ, মহারাষ্ট্রের ভীমশংকর, উত্তরপ্রদেশের বারাণসীর বিশ্বনাথ, মহারাষ্ট্রের ত্র্যম্বকেশ্বর, ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ, গুজরাতের দ্বারকায় নাগেশ্বর, তামিলনাড়ুর রামেশ্বরমের রামেশ্বর এবং মহারাষ্ট্রের আওরঙ্গাবাদের ঘৃষ্ণেরশ্বর) অন্যতম একটি। বৈদ্যনাথ মন্দির চত্বরে মূল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের মন্দির ছাড়াও আরো প্রায় ২১টি বিভিন্ন মন্দির আছে। হিন্দু পুরান অনুসারে, লংকারাজ রাবণ ছিলেন শিবের পরম ভক্তের মধ্যে একজন। একদিন রাবনের অনুরোধে শিবের কৃপায় কৈলাশ পর্বত থেকে রাবণ শিবকে নিয়ে শ্রীলঙ্কায় যাচ্ছিল লিঙ্গ রুপে। কিন্তু শিব-পার্বতী পুত্র গণেশের ছলনাতে রাবণ আর শিবলিঙ্গ নিয়ে যেতে পারেনি সেই শিবলিঙ্গ থেকেই বৈদ্যনাথ নামে আর্বিভাব হয়।

বৈদ্যনাথ মন্দিরটি ৫১টি শক্তিপীঠেরও অন্যতম মন্দির। পুরান অনুসারে এখানে সতীর হৃদয় পড়েছিল। সেই জন্য এটিকে হৃদয়পীঠও বলা হয়ে থাকে। সতী এখানে জয়দুর্গা নামে পূজিত হন এবং বৈদ্যনাথ তার ভৈরব। দেবীভাগবত পুরাণ, কুব্জিকা তন্ত্র, কালিকারহস্য, মুণ্ডমালা তন্ত্র ও রুদ্রযামলে বৈদ্যনাথের শক্তিপীঠের উল্লেখ পাওয়া যায়। সকল গ্রন্থেই বৈদ্যনাথকে একটি জনপ্রিয় তন্ত্রসাধনাক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। তান্ত্রিক গোপীনাথ কবিরাজও বৈদ্যনাথ ধামকে একটি তন্ত্রসাধনপীঠ হিসেবে উল্লেখ করে গেছেন। শিব পুরান ও অন্যান্ন অনেক গ্রন্থে বৈদ্যানথ ধাম সম্পর্কে অনেক ঘটনার বর্ননা আসে, সময় করে পড়ে নিবেন। 

সময়ের কারনে বৈদ্যনাথ ধাম থেকে আমি আর কল্যান দা অন্যদের রেখে চলে আসি। কাঠালের ইচরের তরকারি দিয়ে দুপুরের আনান্দ বাজার শেষ করে, কিছুক্ষন ভাত ঘুম দিলাম। সন্ধা প্রার্থনা করে আবার বিবেক-বিতান, বড়াল বাংলো, মেমোরিয়াল, ফিলানথ্রপি, আনন্দ বাজার, লাইব্রেরী, গাড়ী যাদুঘর ইত্যাদি ঘুরা ঘুরি করে অস্তিকায়ান ফিরে আসা। পূজনীয় শ্রীবিনায়ক চক্রবর্ত্তী দাদার সাথে আলাপ আলোচনা। আলাপ আলোচনার এক ফাকে পূজনীয়া শ্রীমতি জোৎসা চক্রবর্ত্তী মা আমাদের নিজ হাতে সন্দেষ খাওয়ায়ে দিয়ে গেলেন। তারপর রাতের আনন্দ বাজার শেষ করে ……. ঘুম। 

ষষ্ঠ দিন ...

 

    


Tuesday, April 23, 2024

তৃতীয় দিন, ~ ১০-০৪-২০২৪ই, বুধবার

দ্বিতীয় দিন...

সকালে উঠে কাঠালের ইচোর রান্না হলো। Smart Bazar থেকে পাওয়া চিনি ও ময়দা নিয়ে পূজনীয়া মা কে দিতে গেলাম তিনজন। সেখানে পূজনীয়া মা শুধু চিনি গ্রহন করলেন আর বললেন ময়দা তারা খায় না তাই ফিরত দিয়ে দিলেন। আমরা গতদিন মার্কেটে-মার্কেটে ঘুরেছি শুনে অবাক হলেন, যে এত কি কেনাকাটা করলা তোমরা। তারপর কিছু আলাপ আলোচনা করে মন্দির আশার পথে সবাই কিছু চকলেট কিনলাম। ট্রেনে ভ্রমনের সময় কিছু খেতে হবে তাই কিছু খাবারও কেনা হলো। 

সকালের খাবার খেয়ে বলরাম এর জন্য অপেক্ষা করা হলো কখন আসবে। এর মধ্যে প্রহলাদ দা সরাসরি মামার বাড়ি থেকে হাওড়া জংশন পৌছাবে। মন্দিরে এসে বলরাম ও বিক্রমজিত খাবার গ্রহন করলো, তারপর আমরা পাঁচজন একটি টেক্সি করে পৌছে গেলাম হাওড়া জংশন। প্রথম দেখা হাওড়া সেতু যা বর্তমানে রবীন্দ্র সেতু নামে পরিচিত। সেখানে প্লাটফরমে ব্যাগ-পত্র ও বলরামকে রেখে বাকি সবাই গেলাম হাওড়া জংশন ও রবীন্দ্র সেতুর কিছু ছবি তুলতে। 

যথা সময়ে ট্রেন এসে ৯ নম্বার প্লাটফর্মে থামলো। ঠিক দুপুর ২.০৫ মিনিটেই ট্রেন ছেড়ে দিল। আমি, কল্য়ান দা ও বিধান কাকা এক কামরা, বলরাম ও বিক্রমজিত এক কামরা এবং প্রহলাদ দা ভিন্ন কামরায় সিট পেয়েছিলাম। যোগাযোগ ব্যবস্থা কতটা আধুনিক তার অনেকটাই বুঝা যায় ভারতের দিকে তাকালে। সময়ানুবর্তিতার একটি উজ্জল উদাহরন ভারত। সেখানে রাত তিনটা বাজে দেখেছি ট্রাফিক সিগনালে লাল বাতি মানে গাড়ি থেমে থাকা, ট্রাফিক থাকুক না থাকুক। নারী-পুরুষ সমান বস্ত যে যার কাজ-কর্ম নিয়ে।   

ট্রেন ৫.৩০ মিনিটের কিছু পর থামলো জাসিডিই জংশনে। প্রতিটি জংশনেই দেখেছি মানুষের ঢল। এত বড় রেলগাড়ি আমার স্বচক্ষে দেখা প্রথম। কেউ ট্রেন থেকে নেমেছেন, কেউ পরবর্তী ট্রেন ধরবেন, কারো বা আরো দেরি আছে ট্রেন আসতে। কেউ ঘুমাচ্ছে, কেউ ঘুরছে বা কেউ সময় কাটাচ্ছে গল্প করেই। অটো চালক রাজেন্দ্র দা নামে এক গুরুভাই অপেক্ষা করছিল আমাদের জন্য। তিনিই পৌছেদিলেন আমাদের কাংক্ষিত দেওঘরের বিবেক পথে অবস্থিত বিবেক-বিতানে। তার গাড়িতে করেই আমরা ঘুরেছিলাম ও শেষদিন জাসিডিই জংশনে ফেরত আসি।

বিবেক-বিতান যখন পৌছাই তখন সন্ধা প্রার্থনা শেষ। সেখানে আমাদের জন্য পূর্বেই একটি কক্ষ ঠিক করা ছিল, অস্তিকায়নের দ্বিতীয় তলায়। রাজু দাদার সাথে পরিচয় হলো, তিনিই আমাদের কক্ষ ও চাবি বুঝেয়ে দিলেন। রাজু দা একজন পরিশ্রমী মানুষ। খুবই ভালো মনের একজন হাসি-খুসি মানুষ। থাকার ঘরে ব্যাগ-পত্র রেখে খোজ নিয়া হলো অধ্যাক্ষ পূজ্যপাদ শ্রীবিদ্যুৎরঞ্জন চক্রবর্ত্তী দাদা অফিসে আছে কিনা। জানতে পারলাম তিনি আসতে দেরি হবে। এর কিছু সময় পর আমাদের সাথে যুক্ত হয় আমার এক কাকা উৎপল বিশ্বাস যিনি কলকাতা থেকে প্রথমবার দেওঘর আসেন। 

পূজ্যপাদ দাদার অফিস আসতে দেরি হবে শুনেই আমরা চলে গেলাম বড় বাড়িতে, শ্রীশ্রীঠাকুর মন্দির প্রনাম করতে। সেখানে শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীবড় মা-কে প্রনাম করে ফিরে আসলাম বিবেক-বিতানে। যেহেতু উৎসব তখনো দুই দিন বাকি তাই উৎসব প্রস্তুতি তখনো চলছিল। পূজ্যপাদ দাদা অফিসে আসতেই আমরা তাকে প্রনাম করতে গেলাম। তিনি সবার খোজ খবর নিলেন। কিছু সময় তার সান্নিধ্য নিয়ে চলে গেলাম আনন্দ বাজার কক্ষে। সেখানে শ্রীশ্রীঠাকুর পরিবারের সকলেই আনন্দ বাজরের খাবার গ্রহন করেন। আনান্দ বাজার শেষ করে, বিবেক-বিতানে কিছু সময় অতিবাহিত করে সবাই চলে গেলাম অস্তিকায়নে। তারপর ঘুম  ……………

চতুর্থ দিন .....



দ্বিতীয় দিন, ~ ০৯-০৪-২০২৪ই, মঙ্গলবার

প্রথম দিন ........

ভোরে উঠে ইষ্টভৃতি, প্রার্থনা করে আবার কিছু সময় ঘুমালাম সবাই। সকালে উঠে আমি আর বিধান কাকা রান্নার জন্য় তরিতরকারি কাটতে ব্যস্ত হয়ে গেলাম। কল্য়ান দা একটি ছোট কাচাঁ কাঠাল পারলেন পরে সুবিধামত সময়ে রন্না হবে। তিনি রান্না চাপায়ে দিলেন। সকালের খাবার সেরেই আমরা তিন জন বেরিয়ে গেলাম বড় বাজারের উদ্দেশ্যে। সেখানে কেনা কাটা করলাম আমি ধুতি, শাড়ি, শাল। অন্যরাও তাদের প্রয়োজনীয় জিনিস কেনা কাটা করে নিলো। 

আমার একটি বিশেষ দায়িত্ব ছিল কে কত খাবার, বাস ভাড়া ও অন্যান্ন খরচ করছি তার হিসাব রাখা ও দিন শেষে তা ভাগ করে একে অপরকে পরিষোধ করা। সেখান থেকে আমরা গেলাম নিউ মার্কেট। সেখানেও কেনা কাটা। আমার আগের থেকেই একটি ট্রলি ব্যাগের প্রয়োজন ছিল, তাই শ্রীলেদার কলকাতা থেকে কিনে নিলাম, সাথে দুই মেয়ের জন্য দুইটি একই রকম জুতা, আমার জন্য প্রিয় মডলের একটি কেস। সকলেই তাদের পছন্দ ও প্রয়োজন অনুসারে কেনা কাটা করে বের হলাম। সবাই কেনা কাটা করছে মন খুলে আমি শুধু হিসাব করছি এই পন্যটি বাংলাদেশের টাকার হিসেবে কত পরছে। কারন প্রথম বার তাই কিছুটা টাকা / রুপির হিসাবটা কিছুটা এলোমেলো হয়ে যাচ্ছিল আমার।  

এতটাই কেনা কাটা হয়ে গেল যে বাসে ফিরে আসা অনেকটাই কষ্টকর। তাই একটি টেক্সি করে আমরা মন্দিরে ফিরে আসলাম। পরের দিন দেওঘর যাবো তাই কিছুটা ব্যাগ গুছিয়ে নিলাম সবাই। মন্দিরে কিছুটা বিরতি নিয়ে আবার চলে গেলাম হালকা কিছু নাস্তা করতে তারপর Smart Bazar (Big Bazar) বাগুইআটি শাখায়। সেখানে ১লা বৈশাখ উপলক্ষে চলছিল মূল্য ছাড়। সেখানেও কেনা কাটা আর কেনা কাটা। ফ্রী হিসাবে পেলাম ২ কেজি ময়দা ও ১ কেজি চিনি। মন্দিরে ফিরে আসার পথে দেখা হয়ে গেল শ্রদ্ধেয় গোপাল তেয়ারী (সহ-প্রতি ঋত্বিক) দাদা সাথে। তাকে সাথে নিয়ে মন্দিরে ফিরে আসলাম।

আমার দেওঘর যাবার কয়েকটি উদ্দেশ্য ছিল, সর্ব প্রথম প্রিয়পরমের নিলা ভূমি দর্শন, শ্রীশ্রীঠাকুর এর বিশেষ একটি বিগ্রহ সংগ্রহ, কলকাতা থেকে কিছু কেনাকাটা ও নতুন কিছু ব্যবসায়িক অভিজ্ঞতা। যার প্রতিটিই পূর্ন হয়েছে। বেশি হিসেবে আরো কিছু বেশি পেয়েছি। কলকাতার মানুষের জীবনযাত্রাও আমাকে অনেক আকর্ষিত করেছে।

আমাদের কলকাতা থেকে দেওঘর যাবার দিন ঠিক করা ছিল ১০ই এপ্রিল এবং ১৫ই এপ্রিল দেওঘর থেকে কলকাতা। সেই মোতাবেক আগে থেকেই যথাক্রমে রাজধানী ইক্সপ্রেস ও কুম্ভূ ইক্সপ্রেস-এর হাওড়া জংশন থেকে জাসিডিহ এবং জাসিডিহ থেকে হাওড়া জংশনের টিকিট কাটা হয়। এই উপকারটি করে দেন আমাদের প্রিয় গোপাল তেয়ারী (সহ-প্রতি ঋত্বিক) দাদা। তিনি বলে দিলেন কখন কি ভাবে গেলে ভালো হবে। তাকে সবার ট্রেনের টিকিটের মূল্য পরিশোধ করলাম আমরা। তারপর রাতের খাবার শেষ করে কমল দাদার সাথে কিছু গল্প করে ঘুমিয়ে পরলাম।

তৃতীয় দিন ....




Monday, April 22, 2024

দেওঘর ভ্রমন, প্রথম দিন, ~ ০৮-০৪-২০২৪ই, সোমবার

যাত্রা শুরু…..

পেট্রাপোল বর্ডার পার করে আমি, কল্যান দা ও বিধান কাকা CNG যোগে বনগাঁ রেল স্টেশন তারপর ট্রেন যোগে আমরা বিধাননগর (উল্টোডাংগা) নামলাম। ট্রেনে থাকাকালীন আমরা স্থানীয় সময় অনুসারে ঘড়ির কাটা ঠিক করে নিলাম ৩০ মিনিট পিছনে দিয়ে। প্রায় দুই ঘন্টা ট্রেন ভ্রমন করলাম মাত্র জনপ্রতি ২০ রুপি মূল্য টিকিটে। সেখান থেকে আমরা CNG যোগে জোড়া মন্দির, বাগুইআটি নামলাম। কিছুটা পায়ে হেটেই আমরা পৌছে গেলাম রেলপুকুর রোডের প্রিয়পরম শ্রীশ্রীঅনুকূলচন্দ্র চর্য্যাশ্রম মন্দিরে। ঘড়ির কাটা তখন প্রায় সন্ধা ৫.৩০ টার মত স্থানীয় সময়। পূর্বে থেকেই আমাদের জন্য নিচ তলার একটি রুম ঠিক করা ছিল। সেখানেই পরিচয় হলো বাবুল চক্রবর্ত্তী (সহ-প্রতি ঋত্বিক) দাদা ও কমল দাদাদের সাথে। আমরা ব্যাগ-পত্র রেখে হাত-মুখ ধুয়ে দ্বিতীয় তলার প্রার্থনালয় সন্ধা প্রার্থনা করলাম।

বাগুইআটি মন্দিরে যারা গিয়েছেন তারা জানেন যে, সেখানে নিজে রান্না করে খেতে হয়। আমার মত একজন দক্ষ কর্মী যা যা পারিনা তার মধ্যে রান্না করা অন্যতম। শুধু মাত্র জল ফোটানোটা ভালো পারি আর কিছু না। প্রায় ১০ দিনের সফরে আমি বিশেষ ভাবে আমাদের কল্যাণাংশু নাহা (সহ-প্রতি ঋত্বিক) দাদার‌‌‌‌ কাছে চির কৃতজ্ঞ থাকবো, তিনি না থাকলে এত সুন্দর ভাবে আমার ভারত ভ্রমন শেষ করতে পারতাম না। কল্যান দা একজন স্বপাকি মানুষ, আমাদের কথা চিন্তা করে যতদিন কলকাতা ছিলাম তিনিই রান্না করেছেন আমরা শুধু খেয়েছি। আমি ও বিধান কাকা একটি খাটে ঘুমিয়েছি আর কল্যান দা অন্য খাটে। মন্দিরে হাড়ি-পাতিল, থালা-বাসন থাকলেও দাদা সেগুলো ব্যাবহার করতে নারাজ, তাই নতুন করে হাড়ি-কড়াই কিনার চিন্তা করা হলো।

পূজনীয় শ্রীবিনায়ক চক্রবর্ত্তী দাদা কাছেই নিজস্ব একটি ফ্লাটে স্বপরিবার নিয়ে থাকেন। রেলপুকুর এর বিপরীত পাশেই একটি নিরামিষ খাবারের দোকান আছে, সেখানে কিছুটা হালকা নাস্তা করে  আমরা আনুমানিক রাত ৯ টার দিকে পূজনীয় দাদার বাসায় যাই তাকে প্রনাম করতে। আমি পূজনীয় দাদার জন্য কিছু Olympic Pulse চকলেট ও কল্য়ান দা ঘী, মিষ্টি নিয়ে গিয়েছিলাম বাংলাদেশ থেকে। তখনই জানতে পারলাম পূজনীয় দাদা কোন প্রকার মিষ্টি খান না এখন। আমাদের সেখানে ঘরোয়া পরিবেশেই কিছু সাংগঠনিক কথা-বার্তা চললো। কে কে এসেছে, অন্য সবাই কবে কি ভাবে আসবে সেই খোজ খবর নিলেন পূজনীয় দাদা। কিছুক্ষন পর পূজনীয়া মা শ্রীমতি জোৎসা রানী চক্রবর্ত্তী (পূজনীয় শ্রীবিনায়ক চক্রবর্ত্তী দার সহধর্মীনি) তার ঘর থেকে আসলেন। সবার খোজ খবর নিচ্ছেন ও নানান বিষয় কথা-বার্তা চললো আরো বেশ কিছুক্ষন। 

রাত দীর্ঘ হচ্ছিল, কল্যান দা বললো আমরা এখন বাজারে যাবো সেখান থেকে বাজার করে বাগুইআটি মন্দিরে যাবো। এই কথা শুনে পূজনীয়া মা তার স্বভাব সুলভ মিষ্টি ভাষায় বললো এত রাতে তোমাদের রান্না করে খাবার দরকার নাই। আমার এখান থেকেই খেয়ে যাও। এমন আপ্যায়নের কথা আমি জগৎ জননী মাতা মনোমহিনী দেবীর জীবনিতে পড়েছিলাম। আজ অনেকটাই সেইরকম অনুভব করলাম আমি। আমি যেহেতু প্রথমবার কলকাতা আসছি, তাই হয়তো স্নেহটা বেশীই ছিল। পূজনীয় মা খুব অল্প সময়ের মধ্যে ভাত, পটল ভাজা, ডাল, টমেটো চাটনি তৈরি করে আমাদের ভোজন করালেন। বাগুইআটি মন্দিরে একটি কাঠাল গাছ আছে, বলে দিলো কাঠালের ইচোর খেতে একদিন। 

পূজনীয় দাদর কাছ থেকে বিদায় নিয়ে আমরা বাজারে গেলাম পরেরদিনের জন্য তরিতরকারি কিনতে। আমরা যেহেতু তিনজন ছিলাম তাই সেই পরিমান মত তরকারি কেনা হলো। নতুন একটি হাড়ি, কড়াই ও আনুসাঙ্গিক জিনিষপত্র কিনে মন্দিরে ফিরে আসি। মঙ্গলবার কখন কি করবো সেই মোতাবেক চিন্তা করা হলো। সিদ্ধান্ত নেয়া হলো সকালের খাবার খেয়েই আমরা নিউ মার্কেট, বড় বাজার যাবো ব্যক্তিগত কেনা কাটা করার জন্য। সবাই যেহেতু কিছুটা ক্লান্ত তাই তারাতারি ঘুমেয়ে গেলাম।

দ্বিতীয় দিন......






আমার প্রথম দেওঘর ভ্রমন

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সবসময় একজন ভালো মানুষ তৈরি কারার জন্য কাজ করেছেন সবসময়। সকল অবতার পুরুষের মতই মানুষকে কি ভাবে ভালো রাখা যায় তার জন্যই সৎসঙ্গের পাঁচটি মূলনীতি “যজন, যাজন, ইষ্টভৃতি, স্বস্ত্যয়নী এবং সদাচার” নিয়ে কার করছে সৎসঙ্গ। 'সৎসঙ্গ' এর নীতিবাক্য হচ্ছেঃ- "দদাতু জীবনবৃদ্ধি নিরন্তরং স্মৃতি চিদযুতে"; যার বাংলা অর্থ হলোঃ "আমাকে প্রতিনিয়ত চেতনাবাহী স্মৃতিযুক্ত জীবন দান করো"। এই নীতি বাক্য ও মূলনীতি নিয়েই প্রতিটি সৎসঙ্গী চলার চেষ্টা করছে। সহ-প্রতি ঋত্বিকদের হাতে একটি দন্ড দেখতে পাবেন তাতে এই বানী টি লেখা আছে। 

মূল লেখা শুরু করার পূর্বে আসুন দেওঘর সম্পর্কে বাংলা উকিপিডিয়া থেকে কিছু তথ্য যেনে নেয়া যাক, দেওঘর (হিন্দি: देवघर, প্রতিবর্ণীকৃত: দেৱ্‌ঘর্) ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পঞ্চম বৃহত্তম একটি শহর। এটি সাঁওতাল পরগনা বিভাগ এর দেওঘর জেলার সদর শহর। এটি হিন্দু ধর্মের একটি পবিত্র স্থান হিসবেই বেশি বিবেচিত। এখানে হিন্দু ধর্মের ১২ টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি (বৈদ্যনাথ মন্দির) অবস্থিত। শহরের পবিত্র মন্দিরসমূহ তীর্থযাত্রী ও পর্যটকদের কাছে শহরটিকে একটি পবিত্র গন্তব্য হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এছাড়াও, শহরের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরত্বও রয়েছে। দেওঘর একটি হিন্দি শব্দ এবং “দেওঘর” এর আভিধানিক অর্থ হল দেব-দেবীদের (দেব) বাসস্থান (ঘর)। দেওঘর “বৈদ্যনাথ ধাম”, “বাবা ধাম” নামেও পরিচিত। 

দেওঘর, বৈদ্যনাথ ধামের উৎপত্তি প্রাচীনকালেই হারিয়ে গেছে। সংস্কৃত গ্রন্থে একে হরিতকিবন বা কেতকিবন নামে উল্লেখ করা হয়েছিল। দেওঘর নামটি সাম্প্রতিক উৎপত্তি বলে মনে হয় এবং সম্ভবত ভগবান বৈদ্যনাথের মহান মন্দির নির্মাণের সময় থেকেই এসেছে। যদিও মন্দিরের নির্মাতার নাম খুঁজে পাওয়া যায় নি এখনো। তবে মন্দিরের সামনের অংশের কিছু অংশ ১৫৯৬ সালে গিদ্দৌরের মহারাজার পূর্বপুরুষ পুরাণ মল দ্বারা নির্মিত হয়েছিল বলে মনে করা হয় তবে সনাতন ধর্মের দ্বারা বিশ্বাস করা হয় যে এটি ভগবান বিশ্বকর্মা দ্বারা নির্মিত। দেওঘর হল ভগবান শিবের উপাসনালয়, শ্রাবণ মাসে অনেক ভক্ত পূজার জন্য সুলতানগঞ্জ থেকে দেওঘরে গঙ্গাজল নিয়ে যান এবং তারা তাদের জীবনের কাঙ্খিত বাসনা পাওয়ার আশায়।

ইংরেজী ১৯৪৬ সালে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ৬৭ তম জন্মজয়ন্তি উৎসব হওয়ার পরে শ্রীশ্রীঠাকুর হঠাৎ ঘোষণা দিলেন তিনি পশ্চিমে যাবেন। কোটি কোটি টাকা খরচ করে বানানো হিমায়েতপুর, পাবনা সৎসঙ্গ আশ্রম ছেড়ে শ্রীশ্রীঠাকুর যাত্রা করলেন দেওঘরের উদ্দেশ্যে। ৩০শে আগস্ট, ১৯৪৬ ইংরেজি সালে শ্রীশ্রীঠাকুর বৈদ্যনাথধাম পর্যন্ত রেলগাড়ির বগি রিজার্ভ করার জন্য মার্কিন ভক্ত নরম্যান ডি ফেন, ভোলানাথ সরকার ও রাজেন্দ্রনাথ মজুমদারকে ব্যবস্থা করতে বলেন। সেই সঙ্গে শ্রীশ্রীঠাকুর সুশীলচন্দ্র বসু ও বীরেন্দ্রলাল মিত্রকে দেওঘরের মধ্যে একটি খুব বড় বাড়ি ভাড়া করতে বললেন। তখন রোহিনী রোডস্থিত বড়াল-বাংলো নামে সুবৃহৎ বাড়িটি ঠিক করা হয়েছিল। নির্দিষ্ট ১৯৪৬ এর ১লা সেপ্টেম্বর শ্রীশ্রীঠাকুর পরিবার ও কতিপয় ভক্তসহ রওনা হন দেওঘর অভিমুখে। দ্বিতীয় দিন অর্থাৎ ২রা সেপ্টেম্বর সকাল ৯টায় মায়াতীতের মত নিজ জন্মভূমি ও দীর্ঘ ৫৮ বছরের লীলাভূমি পেছনে ফেলে শ্রীশ্রীঠাকুর উপনীত হলেন দেওঘরের বড়াল-বাংলোতে।

এখন ভারত ও বহির্ভারতের সৎসঙ্গ সংশ্লিষ্ট কর্মকান্ডের প্রধান নির্দেশনাগুলো মূলত এই আশ্রম / সংগঠনগুলো থেকেই আসে। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র তাঁর নরলীলার ৫৯ বছর বয়সে এখানে এসেছিলেন এবং বাকি ২৩ বৎসর এই আশ্রমেই কাটিয়েছিলেন। “দেওঘর সৎসঙ্গ আশ্রম” ঝাড়খণ্ডের সাঁওতাল পরগণার অন্তর্গত বৈদ্যনাথ পীঠস্থানের সংলগ্ন দেওঘরে অবস্থিত। জসিডি রেলস্টেশনের পর শাখা স্টেশন বৈদ্যনাথ ধাম। সেখান থেকে মাইল কয়েক এগিয়ে গেলেই দেওঘর আর সেখানেই অবস্থিত দেওঘর সৎসঙ্গ আশ্রম। যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত ও অনুরাগীরা আসেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের নিলা ভূমি দেখার জন্য়।

দেওঘর যাবার প্রস্তুতি বেশ কয়েকমাস পূর্বেই শুরু করেছিলাম আমরা, প্রহলাদ পোদ্দার (সহ-প্রতি ঋত্বিক), বিধান চন্দ্র শীল (সহ-প্রতি ঋত্বিক) ও আমি। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য বিষয়গুলো সম্পন্ন করে ১ লা বৈশাখ ১৪৩১ এর ৯৮ তম সর্ব-ভারতী ঋত্বিক সম্মেলন এ যোগদানের জন্য মানসিক ও আর্থিক ভাবে আমরা প্রস্তুত। একপর্যায় জানতে কল্যাণাংশু নাহা (সহ-প্রতি ঋত্বিক) দাদাও আমদের সাথে যাবেন, খুবই খুশি হলাম যেহেতু তিনি বেশ অনেকবার ভারত ও দেওঘর যাওয়া-আসা করেছেন তার অভিজ্ঞতা আছে। আমার এটাই প্রথম বাংলাদেশের বাইরে ভ্রমন, তাই অন্যরকম অনুভূতি, ভয়, উদ্বেগ কাজ করছিল বারবার।

২০০০ বা ২০০১ সালে আমি প্রথম প্রিয়পরম শ্রীশ্রীঠাকুর এর পূণ্য জন্মভূমি হেমায়েতপুর, পাবনাতে যাই। সাথে ছিল পাবানার বিখ্যাত কেচি ব্যবসায়ী মানিক কাকা, আমার স্নেহের কাকাত ভাই বলরাম সরকার ও আমি। সেটা ছিল এক রোমাঞ্চকর অনুভুতি প্রথম ও নতুন তৈরি বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতু দিয়ে পার হওয়া। সময়ের ব্যবধানে প্রায় ২ যুগ পর ২০২৪ আমার দেওঘর সফরে সঙ্গিও বলরাম সরকার ও তার ছেলে বিক্রমজিৎ সরকার। যেহেতু আমার বাংলাদেশের বাইরে কখনো যাবার অভিজ্ঞতা নেই তাই, অনেকের সাথেই আলোচনা করতে থাকি বেনাপোল বর্ডার, কলকাতার ট্রেন, আবহাওয়া, খাওয়া-দাওয়া ইত্যাদি সম্পর্কে। 

কোথায় কি কি দেখতে যাবো, ডলার / টাকা কি ভাবে কত কি নিতে পারবো, পরিবারের জন্য কি কি কিনতে হবে, দেওঘর কি কি করবো, ভারতে ট্রেনের টিকিট কি ভাবে কাটবো, পরিবহন কোনটা ভাল হবে, কয়দিন থাকবো, অফিসের কাজগুলো কিভাবে গুছিয়ে যাবো, কি কি কাগজ-পত্র নিতে হবে ইত্যাদি ভাবতে ভবতেই আরো কয়েকদিন পার কারলাম। ঈদুল-ফিতর ও বাংলা নবর্ষের কারনে প্রায় ৭-৮ দিনের একটা লম্বা ছুটি পাওয়া গেল, সাথে আরো দুই দিন বারিয়ে নিয়ে আমার ভ্রমন তারিখ ঠিক করলাম ০৮ই এপ্রিল ২০২৪ সোমবার থেকে প্রায় ১৮ই এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার। তারপর ঠিক করা হলো কে কবে কিভাবে কলকাতা পৌছাবে, তারপর সবাই একসাথে হয়ে দেওঘরের উদ্দেশ্যে যাত্রা শুরু।

ঠিক হলো প্রহলাদ দা ৬ই এপ্রিল ভারতে তার মামা বাড়ি যাবে, সেখান থেকে ১০ই এপ্রিল আমরা এক সাথে হবো। ৮ই এপ্রিল কল্যান দা পাবনা থেকে ও বিধান কাকা কুষ্টিয়া থেকে বেনাপোল যাবে আর আমি ঢাকা থেকে সকালে রওনা হয়ে বেনাপোল পৌছাবো, তারপর একসাথে তিনজন বর্ডার পার করবো। বলরাম ও বিক্রমজিৎ ১০ই এপ্রিল বিমানে কলকাতা পৌছাবে। আমি সোহাগ পরিবহনের টিকিট ঢাকার সায়দাবাদ থেকে ৭.৪৫ মিনিটে ঠিক করে রাখি, কিন্তু ঈদে পরিবহন চাপের কারনে প্রায় ৩০ মিনিট লেট করে যাত্রা শুরু করি ও বেনাপোল পৌছায় প্রায় দুপুর ২ টা বাজে। 

কল্য়ান দা ও বিধান কাকা প্রায় ১২ টার দিকেই পৌছে যায় এবং জি এম পরিবহন কাউন্টারে শুধু আমার জন্য় অপেক্ষা। আমি যেহেতু প্রথম বার যাচ্ছি কোথায় কি করতে হবে তার কারনে তাদের অপেক্ষা। বিধান কাকা আমাকে সঠিক ভাবে কাউন্টারের ঠিকানা বলতে না পারায় প্রায় এক ঘন্টা আমি ভ্যানে ঘুরাঘুরি করে জি এম পরিবহন কাউন্টারে পৌছাই। সেখানে কিছু ব্যাক্তিগত কাজ শেষ করে দুপুর প্রায় ৩ টার দিকে বর্ডারের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু। বর্ডারের কাজ শেষ করে সবাই একসাথপ পার হই ও পেট্রাপোল বর্ডার থেকে একটি ভারতীও মোবাইল AirTel SIM সংগ্রহ করে আমাদের ভারতের মাটিতে পদার্পন শুরু করি।

চলবে……….






Friday, December 29, 2023

আমার প্রথমা কন্যা আরুশী সরকার

আজ ২৯ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, ১২ পৌষ ১৪৩০ বাংলা। আমাদের প্রথমা কন্যার ১০ম জন্মদিন। আমি 'বড়' মেয়ে বলার চেয়ে 'প্রথমা' বলেই সম্মোধন করলাম। কারন আজ থেকে প্রায় ১০ বছর আগে ২০১৪ সালের এই দিনের দুপুর ১.১০ মিনিটে সে জন্মগ্রহন করেছিল। তার কারনেই আমি ও আমার স্ত্রী প্রথম বাব-মা হতে পরেছিলাম। এই ২৯ ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬৩তম (অধিবর্ষে ৩৬৪তম) দিন হিসেবে বিবেচিত।

আমাদের বিবাহ হয়েছিল ২০১৩ সালের ১১ আগষ্ট, রবিবার। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন ..


উন্নয়ন আর সুপ্রজনন
এই তো বিয়ের মূল,
যেমনি তেমনি ক'রে বিয়ে
করিস্ না কো ভুল |

প্রতিটি মানুষ যুবক/যুবতী হবার পরথেকেই অনেক স্বপ্নের মধ্যে চাকরি-ব্যবসায়, প্রেম, বিবাহ, সন্তান, সংসার, টাকা-পয়সা নিয়ে বড় হতে থাকে। প্রচলিত প্রবাদ আছে 'সন্তান কখনো পিতা-মাতার ঋন পরিশোধ করতে পারে না'। কথা সত্য, কিন্তু যদি আপনার একজন সন্তান না থাকে কে আপনাকে বাবা-মা বলবে? বাবা-মা হিসেবে নিজেকে পরিচয় দিতে গেলেও একজন সন্তান প্রয়োজন। তাই আমার মতে আমার সন্তান আমার জীবনে একটি ঈশ্বর প্রদত্ত বড় উপহার। শাস্ত্রীয় দিনক্ষন দেখে আমরা গর্ভাদানের সময় ও দিন ঠিক করলাম।

প্রথমা কন্যা জন্মগ্রহনের পর আসে নামকরন করার দিনক্ষন। পরিবারের অনেকেই অনেক নামে তাকে ডাকতে থাকে। আমি একজন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত / শিষ্য, চেষ্টা করি তাঁর নীতি-আদর্শ জীবনে প্রতি পালন করতে। আমার ইচ্ছা হলো শ্রীশ্রীঠাকুরের নামের সাথে মিল করে নাম রাখা যায় কিনা। মানে প্রথম অক্ষর "" হবে এবং একটি সুন্দর নামের অর্থও থাকবে। সেই মোতাবেক বেশ কিছুদিন খুজতে থাকি।

আমার স্ত্রীর নাম 'সবিতা সরকার' যার আবিধানিক অর্থ 'সূর্য'। কন্যার নামকরণ করলাম "আরুশী সরকার"। আরুশি নামের আক্ষরিক অর্থ হলো 'প্রভাত'। এছাড়াও বিভিন্ন উৎস থেকে আমি পেলাম আরুশি নামের অন্যতম আরো একটি অর্থ হলো "সূর্যের প্রথম রশ্মি"। নাম ও নামের অর্থটি খুব পছন্দ হলো আমার।


শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র থেকে ''
বাবা রাম কৃষ্ণ থেকে 'রু'
মা সবিতা খেকে 'শী' সব মিলিয়ে "আরুশী"

পরমপিতার কাছে প্রার্থনা, আরুশী যেন শ্রীশ্রীঠাকুরের একজন ভালো মানুষ হিসেবে বড় হতে পারে।


 




Sunday, April 2, 2023

আমার ছোট কন্যা অরুনিমা সরকার

আজ ০২রা এপ্রিল ২০২৩, রবিবার, ১৯ শে চৈত্র ১৪৩০ বাংলা। আমাদের দ্বিতীয় কন্যার ০৩ম জন্মদিন। ০২রা এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১৯ শে চৈত্র ১৪২৬ বাংলা। সকাল ১১.১২ মিনিট দিনটি ছিল ভগবান শ্রীরাম চন্দ্রের পুণ্য আবির্ভাব তিথি রাম নবমী। এই পবিত্র দিনে জন্মগ্রহন করেছিল আমার ছোট মেয়ে। বড় বা প্রথম কন্যা হবার অনেক বছর পর, পারিবারিক ভাবে পুত্র সন্তানের জন্য চাপ দিতে থাকে। দেখতে দেখতে 'আরুশীর' প্রায় পাঁচ বছর হয়ে গেল। তাই আমি ও আমার স্ত্রী শারিরিক ও মানসিক ভাবে প্রস্তুত হতে থাকি। শাস্ত্রীয় দিনক্ষন দেখে আমরা দ্বিতীয় গর্ভাদানের জন্য সময় ও দিন ঠিক করলাম।

সৌভাগ্যক্রমে এবারও মেয়ে সন্তান হলো। পারিবারিক ও আত্মীয়-স্বজন নানান কথা বলা বলি শুরু করে দিল কি হবে?, দুই মেয়ে!, আমার ছেলের ভবিষ্যত কি হবে?! নানান কথা যা প্রতিটি মধ্যবিত্ত পরিবারেই হয়ে থাকে। তখন কিছুটা মন আমারও খারাপ লাগতো। কিন্তু বাস্তবে আমি সব সময় চাইতাম শ্রীশ্রীঠাকুর-ই ভালো জানেন কি প্রয়োজন তাই তিনি যা দেবেন তাই আমার ভাগ্য। এতে আমার কোন দুঃখ নাই।

এখন আসলো নাম করনের ব্যপার। এবারও আমার পছন্দ মেয়ের নামের প্রথম অক্ষর '' হবে এবং দিদি 'আরুশী' র নামের অর্থের সাথে মিল থাকে। অনেক খোজা খুজি করে ঠিক করা হলো "অরুনিমা সরকার"

'অরুনিমা' নামের আক্ষরিক অর্থ হলো 'লালচে আভা, রক্তিমা' ইত্যাদি। এছাড়াও বিভিন্ন উৎস থেকে আমি পেলাম অরুনিমা নামের অন্যতম আরো একটি অর্থ হলো "ভোরের আভা"। নাম ও নামের অর্থটি খুব পছন্দ হলো আমার।

খুবই চঞ্চল, প্রানবন্ত এই মেয়েটি আমার জীবনে আসার পর আমার জীবনটাই কেমন যেন পরিবর্তন হতে থাকে।

পরমপিতার কাছে প্রার্থনা আমাদের দুই মেয়েই যেন একজন ভাল মানুষ হতে পারে।

 








Friday, July 30, 2021

আমার জীবনে Mentor এর ভুমিকা (শেষ অংশ)

{ প্রথম অংশ }

২০০৪ সাল থেকে আমার কর্মজীবন শুরু। জীবনের একটি দীর্ঘ সময় কেটেছে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করে। যখন যেই প্রতিষ্ঠানে ছিলাম সেখান থেকে চেষ্টা করেছি নতুন নতুন কিছু শিখতে ও নিজের মেধা ও জ্ঞানকে সমৃদ্ধ করতে।

১। মাহে আলম খানঃ- MAK ভাই এর সাথে আমার পরিচয় ২০০৪ সাল থেকে। তিনি ছিলেন আমার Computer Hardware শিক্ষক। আমার কাছে অন্য সকল শিক্ষক ও Boss রা হলো জীবন গ্রন্থের একেকটি অধ্যায়। আর মাহে ভাই আমার জীবনের একটি অসমাপ্ত কাব্য। ২০০৪ থেকে এখন পর্যন্ত তিনি ছিলেন শিক্ষক, গুরু, Boss, বড় ভাই, কর্মজীবনের অভিভাবক ........... ইত্যাদি। এখন পর্যন্ত আমার জীবনের যত সাফল্য তার সাথে কোন না কোন ভাবে মাহে ভাইয়ের অবদান রয়েছে। আমার bLog এ তাকে নিয়ে অনেক লেখা আছে।

২। এ এইচ রবিন ও সামিম স্যারঃ- আমার কর্মজীবন শুরু করি ২০০৪ সালে INFOBASE থেকে। যার কর্নধার ছিলেন এই দুই বন্ধু। আমার সৌভাগ্য এমন দুইজন মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল। এই মূহর্তে রবিন স্যারের একটি কথা মনে পরছে, “কর্মজীবনে মনে রাখবে তোমার Senior রা কেও তোমাকে নিজ থেকে কিছু শিখাবে না, তোমাকেই তাদের কাছ থেকে তোমার বুদ্ধি দিয়ে শিখে নিতে হবে।”

সামিম স্যার একদিন তার গাড়িতে করে আমাকে বাসায় নিয়ে যায় তার কম্পিউটার ঠিক করতে কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন, “অফিস চলাকালিন তুমি মনে রাখবে কাজ শেষ বলে কোন কথা নাই, তোমার কাজ না থাকলে অন্যেরা কি কাজ কিভাবে করছে শিখার চেষ্টা করবা। জীবনের কোন সময় কোন শিক্ষাটা কাজে আসবে তুমি জাননা। প্রতিনিয়ত নতুন কিছু শিখার চেষ্টা করবা।”

৩। তপন সাহাঃ- সাল ২০০৬, P.N. COMPOSITE এর শুরুর দিকে চাকরি তে যোগদান করি। তপন স্যার ছিলেন আমাদের প্রতিষ্ঠানের পরিচালক। একদিন রাত্রে আমার শিফট চলছিল। তেমন কোন কাজ ছিলনা স্যার এসে আমাদের Color Lab এ বসলেন ও অন্য সবার খোজ খবর নিচ্ছিলেন। আমার পরিচয়, লেখা-পড়া ইত্যাদি জানার পর তিনি কিছুটা অবাক হন আমার ছোট মামার নাম শুনে। বাংলাদেশে গার্মেন্টস ও টেস্টটাইল সেক্টরে তার ব্যপক পরিচিতি। তিনি বলেছিলেন তুমিতো তাহলে বেশিদিন এখানে চাকরি করবে না। আমাকে জিজ্ঞাসা করলো আগামী দশ বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও। আমি অনেকটা সাহস নিয়েই বলেছিলাম স্যার নিজেকে একজন ব্যবসায়ি হিসেবে দেখতে চাই। আমার প্রতিষ্ঠানে তারাই কাজ করবে যাদের আমার মত মেধা আছে কিন্তু লেখা পড়ার সুযোগ বেশি পায়নি। স্যার শুনে কিছুটা হাসলেন।

তখন আমি পুরান ঢাকা থেকে প্রতিদিন বাসে কোনাবাড়ী, গাজিপুর অফিস করতাম। তিনিই আমাকে প্রথম বুদ্ধি ও সুযোগ করে দিয়েছিলেন চাকরির পাশাপাশি ব্যবসা করতে। তখন আমি ঢাকা থেকে কিছু কিছু Garments Accessories নিয়ে ফ্যাক্টরিতে Supply দেওয়া শুরু করি। ব্যবসার হাতেখড়ি সেই থেকে শুরু .......।

৪। জামিল আহমেদঃ- ২০০৪ বা ২০০৫ সালের দিকে জামিল ভাইয়ের সাথে আমার পরিচয় একটি কম্পিউটার মেলাতে। তখন আমি ও ম্যাক ভাইয়ের কয়েকজন ছাত্র OpenSource নিয়ে কাজ করছিলাম।

কর্মক্ষেত্রে আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ দেয়ার অবদান জামিল ভাইয়ের। TigerIT তে আমি ২০০৭ সালে যোগদান করি। তখন অফিস ছিল মগবাজারে। কাজ যে বিনোদনের মাধ্যমেও করা যায় TigerIT তে যোগদান না করলে জানাও হতো না আমার। যখন কাজ তখন দিন রাত শুধুই কাজ, আবার যখন বিনোদন তখন শুধুই বিনোদন। অফিসের যেকোন কঠিন কাজ কিভাবে মাথা ঠান্ডা রেখে করা যায় জামিল ভাইয়ের সাথে পরিচয় না হলে হয়তো শেখাই হতো না। ব্লগটি লিখতে বসে TigerIT এর সবারই মুখটি খুব মনে পরছে। আমার জীবনের সবচেয়ে মধুর ও সর্নালী সময়টুকু পার করেছি এখানেই।  

ম্যাক ভাই ও জামিল ভাইয়ের হাত ধরেই Ankur ICT Development Foundation এ যোগদান করি। কাজের কারনেই তখন দেশের বিভিন্ন জেলা শহরে যাওয়ার একটি সুযোগ হয় আমার। তখন আমার মাথায় দেশ ও দেশের সুবিধাবন্চিত মানুষের জন্য কিছু একটি করার চিন্তা মাথায় ঠোকে। সেই চিন্তাটি এখনো আছে শুধু সুযোগের অপেক্ষা। জামিল ভাইয়ের হাসিটি খুবই সুন্দর মাঝে মাঝে খুব মনে পরে তার সেই হাসির কথা।

৫। হরিপদ ব্যানার্জীঃ- ২০১৩ সালে Purchase Officer হিসাবে য‌োগদান করি Metro Knitting & Dyeing Mils এ। হরিপদ স্যার কে দেখে অবাক হতাম প্রায় ৬০ উর্ধ বয়স সেই বয়সেই তার যে কর্মদক্ষতা তা আমাদের অনেকেরই হার মানায়। তিনি মনে করতেন যে কাজে যে দক্ষ তাকে দিয়েই সেই কাজটি করানো উচিৎ, তাতে কাজটি সুন্দর হয়। তিনি সকলকে তার পুত্রসম ভালবাসতেন।  

৬। বলরাম সরকারঃ- জীবনের দীর্ঘ সময় চাকরি করার পর যখন ভাবলাম এখন স্থায়ী ব্যবসায় করা দরকার, কিন্তু অভিজ্ঞতা থাকলেও টাকা নেই। কারন চাকরির পাশা পাশি কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে আর্থিক ক্ষতির সম্মক্ষিন হই অনেক। ২০১৬ সালে আমার কাকাত ছোট ভাই আমার প্রতি বিশ্বাস রেখে BS Trading নামের একটি প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব দেয়। যার কাছে আমি কৃতজ্ঞ কারন এখানে না আসলে হয়তো ব্যবসার মূল জিনিসগুলো জানাই হতো না। বলরাম এর ধর্মীয় অনুভুতি, মানুষকে ভালবাসার ক্ষমতা, নতুন নতুন ব্যবসার উদ্ভাবনী শক্তি অসাধরন। এখনও অনেক কিছু শেখার চেষ্টা করছি তার কাছ থেকে।     

প্রিয়পরম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র-এর আরেকটি বানী দিয়ে লেখা শেষ করবো,

 

শিখলি যে তুই কত-শত

বোধ তো কিছুই ফুটল না!

স্মৃতির বলদ্ হ’লি শুধু

একমুঠো ভাত জুটল না?