The Web This Blog
Showing posts with label Windows. Show all posts
Showing posts with label Windows. Show all posts

Wednesday, August 10, 2011

How to copy a Joomla site from Localhost to a Remote host?

{পূর্বের ধারাবাহিক Part-1}

আমরা Joomla! 1.5 নিয়ে কাজ করছি। আমরা এতদিন শিখেছি কিভাবে লোকালহোস্ট-(localhost) জুমলা দিয়ে ওয়েবসাইট করা যায়। কিন্তু শুধু লোকালহোস্ট-এ কাজ করলেই তো হয় না, তা আবার Remote Server / Hosting Server -এ দিতে হবে। আজ শিখবো কিভাবে তা করতে হয়।


১। প্রথমে আমাদের FTP, Hosting Server, domain.com/subdirectory ইত্যাদি সর্ম্পকে ভালো ধারনা থাকতে হবে। কিভাবে ফাইল আপ করতে হয়, তা কিভাবে সংরক্ষন করতে হয় ইত্যাদি।


২। আমরা দুই ভাবে ফাইল গুলো আপ করতে পারি। ক) FTP software (e.g. FileZilla) ) Hosting Server (e.g. dsolutionhosting.com)। যেভাবেই করি কাজ একই হবে। আমরা শিখবো FileZilla দিয়ে কিভাবে ফাইল আপ করা যায়।


৩। আবার আমরা দুই ধরনের ফাইল আপ করতে পারি। ক) সকল ফাইল এক সাথে খ) ফাইল গুলো compressed করে। যদি আমরা ফাইল গুলা compressed করে আপ করি তাহলে আপ করার পর তা আবার un-compressed করতে হবে। আর যদি সকল ফাইল এক সাথে আপ করি তাহলে তা স্বাভাবিক ভাবেই হলো। তবে আমি compressed করে ফাইল আপ করতে বেশি পছন্দ করি। কারন তাতে সময় কম লাগে এবং ফাইল নষ্ট হবার সম্ভাবনা থাকে না।


৪। জুমলার গুরত্বপূর্ণ একটি বিষয় Database। এখন আমরা Local MySQL Database থেকে Host MySQL Database-এ কিভাবে Copy করতে হয় তা দেখবো।


) প্রথমে আমাদের phpMyAdmin (http://localhost/phpmyadmin) open করতে হবে।


) ডাটাবেজ টি সিলেক্ট করতে হবে।



) ডাটাবেজ-এর উপরের দিকে যে Export tab আছে তা ক্লিক করতে হবে।



) ডাটাবেজ-এর নাম দিতে হবে। না দিলেও হয়। Save as file -এ টিক দিয়ে (ছবির মত করে) Go button -এ ক্লিক করতে হবে।



) এখন একটি ডায়লগ বক্স আসবে আমরা কিভাবে *.sql ফাইলটি সংরক্ষন করবো। নির্দিষ্ট স্থানে সংরক্ষন করতে হবে যাতে পরবর্তীতে তা মনে থাকে।



৫। এখন আমরা দেখব কিভাবে আমাদের সংরক্ষন কৃত *.sql ফাইলটি host server এর phpMyAdmin Import করতে হবে।


) প্রথমে আমাদের host server এর phpMyAdmin (http://webhost.com/phpMyAdmin) open করতে হবে।



) এখন Import tab Select করে আমাদের *.sql সংরক্ষন কৃত ফাইলটি এখানে browse ..... করে আপ করে দিতে হবে।



এখন আরেকটি খুব গুরত্বপূর্ণ কাজ বাকি আছে। সকল কিছু আপ করার পর আমাদের configuration.php ফাইলটি edit করতে হবে। এটি খুব গুরত্বপূর্ণ একটি ফাইল তাই খুব সাবধানতা অবলম্বন করতে হবে। যা করতে হবে তা ধারাবাহিক ভাবে বলছি ….....


১। যদি আমরা Windows XP localhost system এ কাজ করি তাহলে আমাদের configuration.php ফাইলটি দেখতে এমন হবে।

========

var $log_path = 'C:\\xampp\\htdocs\\joomla15\\logs';

var $tmp_path = 'C:\\xampp\\htdocs\\joomla15\\tmp';

var $live_site = '';

var $host = 'localhost';

var $user = 'root';

var $db = 'your_local_db_name';

var $password = 'your_local_db_password';

=========

২। এখন আমাদের remote host system এর configuration.php ফাইলটি ওপেন করতে হবে।

=========

var $log_path = '/var/www/public_html/dsolutionbd.com/home/html/logs';

var $tmp_path = '/var/www/public_html/dsolutionbd.com/home/html/tmp';

var $live_site = '';

var $host = 'name your remote host';

var $user = 'your_user_db_name';

var $db = 'your_db_name';

var $password = 'your_db_password';

========

এখানে একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যে $log_path,$tmp_path তা ঠিক আছে কিনা। তা সঠিক হলো কিনা তার জন্য আমরা remote host এর upload folder টি দেখে নিতে পারি।

Sunday, June 12, 2011

How to block a particular website on my computer?

অনেকের বাসাতে কম্পিউটার তার ছোট ভাই বোনেরা ব্যবহার করেন থাকে। সেক্ষেত্রে তারা যাতে ক্ষতিকারক কোন ওয়েবসাইট ব্যবহার করতে পারে সে বিষয়ে লক্ষ্য রাখতে উচিৎ।

যদি ISP (Internet Service Provider) সাইট লক করে না রাখে তা হলে সব সাইটই দেখতে পারবে। তবে খুব সহজেই আমরা চাইলে নিজস্ব কম্পিউটার থেকেও এটা বন্ধ করে দিতে পারি।

যা করতে হবেঃ-

১। Run এ গিয়ে (Start > Run) C:\Windows\System32\drivers\etc টাইপ করতে হবে।

২। Hosts ফাইলটি Notepad এ খুলতে হবে।Align Left

৩। ছবির মত করে লিখতে হবে।

127.0.0.1 www.facebook.com

127.0.0.1 www.youtube.com

৪। এখন ব্রাউজার খুলে এ সাইট দুটি আর ব্রাউজ হবেনা। লাইন দুটি মুছে দিলে আবার আগের মত স্বাভাবিক।

Monday, August 30, 2010

Install joomla on your computer (Part-3)

{Part-2} এর পর থেকে। পার্ট-২ আমরা জুমলা সেটআপ শেষ করেছিলাম। এখন আমরা WAMPServer চালু করবো। এখন আমরা PhpMyadmin চালু করলে দেখবো একটা ইরোর বার্তা আসে। এখন এটা কিভাবে সমাধান করা যায় তা দেখবো।


WAMPServer চালু করার পর তা Put Online- ক্লিক করবো। যদি Put Online হয়ে থাকে তাহলো কিছু করার নাই। তারপর PhpMyadmin চালু করবো। ব্রাউজার এ যে ইরোর বার্তা আসে তা মুলত আসে আমার PhpMyadmin -এ পাসওয়ার্ড এর জন্য।

সমাধান:


১। আমরা প্রথমে WAMPServer যে খানে ইনিস্টল করেছি সেখানে config.inc.php নামক ফাইলটি নোটপ্যাট দ্বারা ওপেন করে ইডিট করবো। এই কনফিগার ফাইল টি C:\wamp\apps\phpmyadminx.x.x.x লোকেশনে গেলে পাওয়া যাবে। এখানে x.x.x.x দ্বারা phpmyadmin এর ভারশন বুঝানো হয়েছে।



২। এখন {$cfg['Servers'][$i]['password'] = '';} এর পরিবর্তে {$cfg['Servers'][$i]['password'] = '123456';}
তার মানে আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম তা দিতে হবে।
৩। আবার {$cfg['Servers'][$i]['auth_type'] = 'config';}এর পরিবর্তে {$cfg['Servers'][$i]['auth_type'] = 'cookie';} লিখনো।



৪। এখন config.inc.php ফাইলটি সেইভ করে বের হবো। এবং http://localhost/ রিফ্রেশ করবো ওথবা পুনরায় চালু করবো। তখন দেখা যাবে Login করার জন্য Username ওPassword চাচ্ছে। Username ওpassword সঠিক ভাবে দিয়ে Login করবো।



এখন আরকোন সমস্যা থাকলো না phpmyadmin ব্যবহার করার জন্য। আশাকরি বাকি কাজ গুলো আমরা নিজেরাই করতে পারবো। আরো কিছু লেখা দেবার আশা রাখি।

~~~~~~~~~~~~~~~~~~

বিঃ দ্রঃ ~ যাদের লেখা ও সহযোগিতায় লেখা তাদের সকলকে ধন্যবাদ।

Saturday, August 28, 2010

Install joomla on your computer (Part-2)


{Part-1} এর পর। যারা পার্ট -১ শেষ করেছেন তাদের জন্য পার্ট-২ শুরু করলাম। অথবা পার্ট-১ দেখে আসতে হবে।
জুমলার ফাইলগুলো মূলত zip বা rar ফরম্যাটে থাকে। প্রথম কাজ হবে ফাইলটিকে আনজিপ করা।
. আমরা যেহেতু localhost বা নিজস্ব Computer-কে সার্ভার হিসেবে ব্যবহার করছি, তাই www ফোল্ডারে ফাইলটি আনজিপ বা এক্সট্রাক্ট করতে হবে। ধরে নিলাম, আমরা sharkarhouse নামে একটি ওয়েব সাইট করবো। তাই C:\wamp\www-এর ভেতরে sharkarhouse নামে ফোল্ডার বানিয়েছি।

২। এইবার Browser (FireFox) ওপেন করে http://localhost/ লিখে এন্টার দিলে sharkarhouse নামে একটি অপশন আসবে। ক্লিক করলে জুমলা সেটআপ শুরু হবে।

৩। আমরা এখন ভাষা নির্বাচন করবো। আমরা ভাষা হিসাবে ইংরেজিকে নির্বাচন করবো। তারপর Next। তখন Pre-installation Check নামে একটি অপশন আসবে।

. এখন আমরা দেখতে পাবো অনেকগুলো Yes বা No অপশন। সব কনফিগার ঠিকঠাকমতো করা থাকলে কোথাও No দেখার কথা না তারপর ও দেখা গেলে ঘাবরানোর কিছু নেই। আমরা Next বাটন চাপ দিয়ে পরবর্তি পেইজে যাবো।
. এখন লাইসেন্স অ্যাগ্রিমেন্টটি পড়ে দেখতে পারেন একবার, একমত হলে আবার Next

. এখন ডাটাবেজ কনফিগারেশন অপশন। Database Type হবে mysqlHostName-এর জায়গায় localhost লিখতে হবে। User Name-এর জায়গায় root লিখবো। mysql কনফিগার করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম তা এখানেও দিতে হবে। Database Name হবে sharkarhouseতারপর Next
৭। যদি ডাটাবেজ এর পাসওয়ার্ড না দিয়ে থাকি তাহলে PhpMyadmin ওপেন করে পাসওয়ার্ড দিতে হবে।

ছবির মত করে।
৮। এখন sharkarhouse নামে একটি ডাটাবেজ তৈরি হয়ে গেলো।
৯। FTP কনফিগারেশন আসবে। আমরা এখানে কিছু করবো না। তারপর Next বাটন চাপ দিবো।

১০। Main Configuration আসবে। Site Name দিতে হবে। তারপর Email Password দিবো। প্রথমবারের মতো যেহেতু জুমলা ব্যবহার করছি, তাই Sample Data install করবো। তাহলে জুমলা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাওয়া যাবে। তারপর Next

১১। মোটামুটি এখানেই শেষ। যেখানে জুমলার Installation ফোল্ডারটি মোছার একটি বার্তা আসবে। যেখানে জুমলার ফাইল আনজিপ বা এক্সট্রাক্ট করেছিলাম, সেখানে গিয়ে Installation ফোল্ডারটি মুছে দিতে হবে।
১২। এইবার Browser (FireFox) ওপেন করে http://localhost/sharkarhouse লিখে এন্টার দিলে দেখেন কি দেখা যায়।

১৩। http://localhost/sharkarhouse/administrator/ লিখে আমরা user name: admin password:*** login করবো এবং জুমলা নিজের মত করে সাজাবো।
শেষ হলো জুমলা সেটআপ। 

Friday, August 27, 2010

Install joomla on your copmuter (Part-1)

জুমলা কি? খায় না মাথায় দেয় তা আমার আলোচনার বিষয় না। যারা জানতে চান তাদের জন্য উইকি আছে। জুমলা নিয়ে অনেকদিন ঘাটাঘটি করে নিজের মত করে সেটআপ করলাম জুমলা (Joomla)

প্রথমে আমরা Windows xp-তে কিভাবে জুমলা সেটআপ করতে হয় তা শিখবো। পরবর্তিতে Linux এ জুমলা সেটআপ কার শিখবো। ধারবাহিক ভাবে কয়েকটা পার্ট বা অংশে আমরা আলোচনা করবো। জুমলা দিয়ে ওয়েব সাইট বানাতে হলো আমাদের মূলত দুটো সফটওয়্যার ডাউনলোড করতে হবে। একটি হলো Joomla এবং আরেকটি WAMP সার্ভার।

আমি ব্যক্তিগতভাবে WAMP সার্ভার ব্যবহার করে খুশি। এধরনের আরো অনেক সার্ভার ফ্রি নেট থেকে নামানো যায়। মূলত জুমলা দিয়ে ওয়েব সাইট বানানোর জন্য আমাদের পিএইচপি (PHP), মাইএসকিউএল (MySql) এবং অ্যাপাচি (Apache) ব্যবহার করতে হয়। এগুলোর বিভিন্ন ভার্সন বা সংস্করণ থাকলেও আমরা সেদিকে যাবো না। কারণ WAMP ইনস্টল করলে এগুলো সব একসাথে সেটআপ হয়ে যায়।

এখন দেখি কীভাবে WAMP সার্ভার ইনস্টল করতে হয়। সাধারনত নিয়মের মতই সেটআপ পদ্ধতি ধারাবাহিক ভাবে দেয়া হলো।

১। এবার ডাউনলোডকৃত wampserver 2-এর .exe ফাইলটিতে ডাবলক্লিক করতে হবে।Next বাটন চাপতে হবে।

২। লাইসেন্স অ্যাগ্রিমেন্টটি পড়ে I accept the agreement-এ ক্লিক করে। Next বাটন চাপতে হবে।

৩। এবার সার্ভারটি কোথায় ইনস্টল হবে তা জানতে চাইবে। সেখানে ডিফল্ট হিসেবে C:\wamp\ থাকে। Next বাটন চাপতে হবে।

৪। এবারে দুটো অপশন আসবে। আমরা যদি Quick Launch এবং Desktop-wampserver- এর আইকন চাই, তাহলে দুটোতেই টিক চিহ্ন দিতে হবে। না হলে যেটি দরকার শুধু সেটিতে ক্লিক করলেই হবে।

৫। এখন Install বাটনে ক্লিক করতে হবে এবং ধৈর্য্য ধরে কিছুক্ষন অপেক্ষা করতে হবে।

৬। এক পর্যায়ে ডিফল্ট ব্রাউজার কোনটি হবে তা জানতে চাইবে ফায়ারফক্স ব্যবহার করার কারনে আমি এটাকেই ডিফল্ট ব্রাউজার হিসাবে দেখিয়ে দিলাম।

৭। SMTP-এর এখানে localhost এবং Email-এর এখানে যেকোন একটি ইমেইল আডি দিতে হবে।

৮। Launch WampServer 2 now বাটনে ক্লিক চিহ্ন দিয়ে Finish

৯। wampserver 2 ইনস্টল করা হয়ে গেলো।
১০। WampServer আইকনে ক্লিক করে Localhost লেখায় ক্লিক করতে হবে।

১১। Tools-এর এখানে phpMyAdminলেখাটিতে ক্লিক করতে হবে। নতুন একটি পেজ আসবে।

১২। আমাদের Database তৈরি করতে হবে। যেনামে আমরা ওয়েব সাইট করবো সেই নাম দিবো। যেমন: sharkarhouse

আজকে এই পর্যন্তই ..........................

(Part-2)



Monday, September 7, 2009

আমাদের জন্য ব্যবহার করি বাংলায় ‌-Pidgin

যারা আমার মত Pidgin ব্যবহার করবেন এবং তা বাংলায় তাহলে এই লেখাটা তাদের জন্য। Windows‌‌-এ কিভাবে তা করা যায় আজ তাই শিক্ষবো..........

. Windowsএর Environment Variable-র পরিবর্তন ...........

* My Computer > Properties > (System Properties) Advanced > Environment Variables > System Variables > New

এখন Variable name ঘরটিতে লিখতে হবে PIDGINLANG এবং Variable value ঘরটিতে লিখতে হবে bn_bd

তারপর OK ক্লিক করে বের হয়ে আসতে হবে।


যখন Environment Variable হিসেবে বাংলা দেয়া হলো তখন পিজিন শুরু হবার সময় উইন্ডোজ বাংলাকে পিজিনের প্রাথমিক ভাষা হিসেবে দেখাবে।

Fontপরিবর্তন করা.......

* Desktop > (Right Click) Properties > Display Properties > Appearance

এখন Item মেনু থেকে Active Title Bar, Icon, Inactive, Title Bar, Menu, Message Box, Palette Title, Selected Items এবং ToolTip একে একে সবগুলোকে পর্যায়ক্রমে নির্বাচন করে Font”Muktiঅথবা “SolaimanLipiনির্বাচন করতে হবে।

তারপর OK ক্লিক করে বের হয়ে আসতে হবে।


Pidgin কে Restart করতে হবে। অনেক ক্ষেত্রে Windows কে Restart করতে হবে। এখন Pidgin বাংলায় ব্যবহার করে দেখ..........