সকলকে আর্ন্তরজাতিক মাতৃ ভাষা দিবসের শুভেচ্ছা।
আমাদের অনেকের লোকল নেটওয়ার্ক এর মাধ্যোমে ফাইল/ ফোলডার আদান প্রদান করতে হয়। সেই ক্ষেত্রে নেটওয়ার্ক ফোল্ডার শর্টকাট তৈরী করে রাখতে পারি। যা My Coputer এ নতুন Drive রূপে দেখাবে (যেমন: Z)।
যা করতে হবে...
My computer > Tools > Map Network Drive…
তারপর Drive: এর নাম পছন্দ করে Folder: এর নাম Browse… বাটনে ক্লিক করে পছন্দের ফোল্ডার নির্বাচন করে Ok এবং Finish বাটনে ক্লিক করে শেষ করতে হবে।
তাহলে My computer এ Network Drives হিসাবে Z ড্রাইভ আসবে। পরবর্তীতে ড্রাইভটি মুছে ফেলতে চাইলে উক্ত ড্রাইভের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Disconnect এ ক্লিক করলেই হবে।
অফিস থেকে সবাই এবার সুন্দরবন ভ্রমনে গিয়েছিলাম। এটা অনেকের মত আমারও প্রথম সুন্দরবন ভ্রমন। প্রথমে আমরা ঢাকা থেকে খুলনা বাসে যাই তারপর জাহাজে সুন্দরবনের উদ্দেষ্যে রওনা দেই। তারপর তিন দিনের মত জাহাজেই থাকা খাওয়া।
ভোরে যখন জাহাজে করে যাচ্ছি তখন মনে মনে ভয় ও রোমান্স অনুভোব করছিলাম। যাত্রা পথে নাম না জানা অনেক শহর অতিক্রম করছিলাম। সুন্দরবনের তিনটি স্থানে আমাদের জাহাজ নোঙ্গর করে। ১. কটকা ২. কচিখালি ৩. করমজল। আমি জাহাজে থাকা-খাওয়া টা বেশী উপভোগ করেছি। কয়েকবার জাহাজ থেকে নেমে বনের ভিতর যাওয়া ছারা বাকিটা সময় জাহাজে। শহরের সকল কোলাহল থেকে কয়েকদিনের জন্য অন্য রকম এক নিরবতা।
সুন্দরবন থেকে আসার পথে আমরা একদিন খুলনা শহরে ছিলাম। সেখান থেকে বাগেরহাটের বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ ও খান জাহান আলীর মাজার শরিফ দেখতে গিয়েছিলাম। মংলা ফেরী ঘাট, খূলনা শিপ ইয়ার্ড ও চন্দ্র মহল দেখাতেও বাদ দিলাম না।
তারপর আবার ঢাকায় এসে কর্মব্যস্ত জীবন শুরু.....................