The Web This Blog

Saturday, January 2, 2010

কেমন ছিলো ২০০৯

আমার জন্য ২০০৯ সন ছিলো অনেক দিক দিয়ে সফল একটি সন। ২০০৯ এর মে মাসে টাইগার আটি -চাকরি ছেড়ে অঙ্কুর এ যোগ দিলাম। যদিও এটা এটা ছিলো আমার মন বিরোধী একটা সিধ্যান্ত। টাইগার আটি তে চাকরি না করলে জীবনটা এত গোছালো হয়তো হতো না‌। এই বছরই আমি আর্থিক ভাবে অনেক সফল হয়েছি। জীবন যাত্রার মান / ধরন অনেটা উন্নতি হয়েছে এই বছরই।


বছরের শুরুটা কিছুটা এলোমলো থাকলেও শেষটা ভালোই হলো। এ বছর ই আমি সুন্দরবণ ঘুরে আসলাম। অনেক বছর যাবত পাইলস সমস্যায় ভুগছিলাম যা এবছর মুক্তি পেলাম। বছর শেষের দিকে শেয়ার ব্যবসায় যুক্ত হলাম।


এখন নতুন বছরে আমার মনের বাকি ইচ্ছা গুলো পূর্ন হোক, জগত জননী মা-এর আর্শিবাদে ২০১০ টা ভালো কাটুক এই প্রার্থনা চাই।


Thursday, December 31, 2009

Happy New year 20110

সকলকে Happy New year এর শুভেচ্ছা


Friday, December 25, 2009

Happy Christmas 2009

সকলকে Happy Christmas এর শুভেচ্ছা


Tuesday, December 15, 2009

Bangla font install in fodora

অনেক যাবত আমি Fedora ব্যবহার করি। solaimanlipi আমার একটি প্রিয় ফন্ট, কিন্তু Open office-solaimanlipi দিয়ে লিখতে পারতাম না। কারন একটাই আমি জানতাম না কোন ফোলডার এ ফন্ট গুলা কপি করতে হয়। আজ এর সমাধান পেয়ে গেলাম তাই আর দেরি না করে লিখে দিলাম সবার জন্য। যা করতে হবে....

. Terminal ওপেন করতে হবে

* Applications -> System Tools -> and click on Terminal

. সাধারন ব্যবহারকারী হিসাবে ঢুকে su করে root হিসেবে ঢুকুন

* [bappy@localhost ~]$ su -

Password: ********

solaimanlipi নামে একটি ফোলডার বানাতে হবে।

. [root@localhost ~]# mkdir /usr/share/fonts/solaimanlipi


solaimanlipi.ttf ফন্টটি কপি করে solaimanlipi ফল্ডারে রাখতে হবে

. [root@localhost ~]# cp /home/Bappy/Desktop/fonts/solaimanlipi.ttf /usr/share/fonts/solaimanlipi/

এখন Open office-solaimanlipi দিয়ে লিখতে শুরু করে দেন।

Thursday, December 10, 2009

Vlc player install in fodora

গান শুনার জন্য Vlc একটি software যা Windows & Linux উভয় মাধ্যমে চালানো যায়।

windows এর জন্য .exe ফাইলটি ইনিস্টল করলেই হলো কিন্তু যারা fodora তে গান শুনতে চান, তাদের যা করতে হবে....

. Terminal ওপেন করতে হবে

* Applications -> System Tools -> and click on Terminal

. সাধারন ব্যবহারকারী হিসাবে ঢুকে su করে root হিসেবে ঢুকুন

* [bappy@localhost ~]$ su -

Password:

[root@localhost~]# rpm -ivh http://download1.rpmfusion.org/free/fedora/rpmfusion-free-release-stable.noarch.rpm

[root@localhost~]# yum install vlc

এইতো হয়েগেলো, এখন মনের আনন্দে গান শুনুন.......

Wednesday, November 18, 2009

How To Enable Root Login on Fedora 11 GUI Desktop

যারা প্রথম বার Fedora 11 চালাচ্ছেন তারা দেখেছেন যে Login এর সময় root হিসাবে ঢুকা যায় না। মানে username root & password দিয়ে ঢুকছে না। কিন্তু খুব সহজে এর সমাধান করা যায়......

যা করতে হবে....

. Terminal ওপেন করতে হবে

* Applications -> System Tools -> and click on Terminal

. সাধারন ব্যবহারকারী হিসাবে ঢুকে su করে root হিসেবে ঢুকুন

* [bappy@localhost ~]$ su -

Password:


. তারপর gdm ফাইলটা ওপেন করতে হবে

* [root@localhost ~]# vi /etc/pam.d/gdm

. “authre quired pam_succeed_if.so user != root quiet”

লাইনটির আগে comment out করে দিতে হবে।


. এবার logout হয়ে root হিসাবে login হয়ে দেখুন।