Thursday, June 24, 2010
Bed Rest For 20 days
সুত্রাপুর বাস থেকে নেমে ছোট ভাই কিশোর ও অশোক কে সাথে করে বাসায় আসি। পূর্ব পরিচিত অর্থপেডিক ডাঃ দুলাল দত্তকে দেখাতে গেলাম। পায়ের X-ray করালাম ডাঃ দেখে বললো প্রায় ২০ দিন রেস্টে থাকতে। পা প্লাস্টার করে দিলো। বলে দিলো বালিসের উপর পা রাখতে হবে।
কি আর করা দেখতে দেখতে ২০ দিন পার করলাম। পুরাপুরি হাটার জন্য আরো কয়েক দিন সময় লাগবে। সবচেয়ে কষ্ট লাগতো খাবার খেতে ও বাহ্যিক কাজে যাবার সময়।
Sunday, May 30, 2010
Facebook Block in Bangladesh
গতকাল (২৯ মে ২০১০) বাসায় আনুমানিক রাত ৮ টার দিকে FaceBook ব্যবহার করতেছিলাম হটাৎ করে Facebook বন্ধ হয়ে গেলো। কি বিপদ................ FaceBook বন্ধ......
পরে খবরে জানতে পারলাম বিটিআরসি FaceBook বন্ধ করে দিয়েছে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়। এটাই তার নমুনা। বন্ধ করার মত অনেক সাইট আছে কিন্তু সরকারের তার দিকে নজর নাই।
যাই হোক আলোচনা তা না। সকালে অফিসে এসে কি ভাবে FaceBook ব্যবাহার করা যায় তার চেষ্টা করলাম। পেয়েও গেলাম TOR নামক একটা সফ্টওয়ার এর নাম। ভালো ভাবে কাজ ও করে।
এইখানে TOR কি ভাবে কাজ করে তা দেয়া আছে। Windows এর জন্য Download করে নেন।
আজই আপনার কম্পিউটার এ TOR install করে মনের আনন্দে FaceBook ব্যবহার করেন। একটা কথা বলতে ভুলে গেছি আপনাকে অবস্যই FireFox ব্যবহার করতে হবে।
Tuesday, May 25, 2010
Install pidgin in Fedora
যা করতে হবে....
১. Terminal ওপেন করতে হবে
* Applications -> System Tools -> and click on Terminal
২. সাধারন ব্যবহারকারী হিসাবে ঢুকে su করে root হিসেবে ঢুকুন
* [bappy@localhost ~]$ su -
Password:
* [root@localhost ~]# yum -y install pidgin
* [root@localhost ~]# wget http://rpm.pidgin.im/fedora/pidgin.repo -O /etc/yum.repos.d/pidgin.repo
* [root@localhost ~]# yum -y update
* [root@localhost ~]# yum -y install pidgin
এখন দেখুন আপনার পিজিন আর নতুন আরো চমকপ্রদ।
Tuesday, April 20, 2010
চাকরি জীবন
সেই কবে থেকে আমার চাকরি জীবন শুরু হয়েছে সঠিক দিন তারিখ মনে নাই। যতটুকু মনে আছে তাতে সেই ১৯৯৮ সাল থেকে প্রথম উপার্যন শুরু।
১ম. ১৯৯৮ সালে এসএসসি পরিক্ষা শেষ করে "শিক্ষকতা" শুরু। শিক্ষক হিসাবে আমার বেশ সুনাম আছে (ছাত্রী দের কাছে)। যদিও আমি ছাত্র দিয়ে শুরু কিন্তু ছাত্রী বেশী পড়ানো হয়েছে।
২য়. বিবিএস ফাইনাল বর্ষে পড়া কালিন সময়ে আমি ২য় চাকরি যোগদান করি। সনটা ২০০৪ এর সেপ্টেমবর হবে। "ইনফোবেজ লিঃ" এখানে ২০০৫ এর মে প্রর্যন্ত চাকরি করি।
ইনফোবেজ লিঃ ছাড়ার পর বেশ কিছু দিন বেকার ছিলাম। তখন আবার শিক্ষকতা ….................
৩য়. ২০০৬ এর এপ্রিল-এ যোগ দিলাম "পি. এন. কম্পোজিট"। গাজিপূরের কোনাবাড়ি অবস্থিত এটি একটি নীট গারমেন্টস। ডিসেম্বর প্রর্যন্ত করলাম ল্যাবরটোরি বিভাগে।
৪র্থ. ২০০৭ এর জানুয়ারি তে "টাইগার আটি বিডি লিঃ" তে যোগ দিলাম । থাকলাম ২০০৯ এর এপ্রিল প্রর্যন্ত ।
৫ম. ২০০৯ এর মে মাসে যোগদান করি "অঙ্কুর" এ। এখনও আছি ….....................
৬ষ্ঠ. ????????????????????????????????
Monday, March 15, 2010
কক্সবাজার ভ্রমন ২০১০
আমাদের হোটেল আগে থেকে ঠিক করা ছিলো না তাই হোটেল খুজে পেতে পেতে কিছুটা সময় কেটে গেলো।
১ম দিন:
সকালে নাস্তা করে সবাই সাগর পাড়ে গেলাম স্নান / গোসল শেষ করে আবার হোটেল। দুপুরে খাবার শেষ করে কিছুক্ষণ ঘুম দিলাম । তারপর বার্মিজ মার্কেট ঘুরা ঘুরি করি কলাতলি মোড়। কলাতলি মোড়ে রাতে সময় কটানোর জন্য উপযুক্ত একটি স্থান। যদি পাশে প্রেয়শি থাকে তাহলো সময় কিভাবে কেটে যাবে বুঝতেও পারবেন না। তারপর রাতের খাবার শেষ করে ঘুম।
২ য় দিন:
ভোরে সাগরে স্নান দিয়ে দিন শুরু করলাম। তারপর সকালের নাস্তা করে মহেশখালি গেলাম আদিনাথ মন্দির ও বৌদ্ধ মন্দির দেখতে।
আদিনাথ মন্দির টা পাহাড়ের চূড়ায়। সিড়ি বেড়ে উঠলাম মন্দির ঘুরলাম। ভালো লাগলো “শ্রী শ্রীঠাকুর”এর ছবি দেখে। রিক্সায় বৌদ্ধ মন্দির ঘুরে চলে আসলাম কক্সবাজার।
দুপুরের খাবার শেষ করে হীমছড়ি ও ইনানী বীচ এর উদ্দেস্যে রওনা হলাম। হীমছড়ি তে পাহাড় ও ঝরনা দেখে মন পুলকিতো হলো।
পাহাড়ের উপর থেকে সাগর দেখার অনুভতি লিখে বুঝানো যাবেনা। চাদের গাড়ি নামোক বাহনে যখন যাচ্ছিলাম তখন বাম পাশে পাহাড় আর ডান পাশে সাগর। এযেনো এক টিকিটে দুই ছবি দেখার মতো। ইনানী বীচ আমার কাছে সেন্টমার্টিনের ছোট বোন মনে হচ্ছিলো। ইনানী বীচ -এ সূর্যাস্ত দেথে হোটেলে ফিরে আসা। হাত মুখ ধুয়ে বের হয়ে গেলাম বার্মিজ মার্কেটে কিছুটা কেনা কাটা পর্ব শেষ কারলাম। রাতের খাবার খেয়ে হটেলে ফিরে ব্যগ গুছালাম।
পরেরদিন সকাল ১১:৪৫ মিনিটের সোহাগ পরিবহন এর টিকাট ছিলো ঢাকার উদ্দেস্যে রওনা হই। তারপর সবাই যার যার বাসায় …........
আবার কর্ম ব্যস্ত জীবন।
(Photo)
Saturday, January 2, 2010
কেমন ছিলো ২০০৯
আমার জন্য ২০০৯ সন ছিলো অনেক দিক দিয়ে সফল একটি সন। ২০০৯ এর মে মাসে টাইগার আটি -র চাকরি ছেড়ে অঙ্কুর এ যোগ দিলাম। যদিও এটা এটা ছিলো আমার মন বিরোধী একটা সিধ্যান্ত। টাইগার আটি তে চাকরি না করলে জীবনটা এত গোছালো হয়তো হতো না। এই বছরই আমি আর্থিক ভাবে অনেক সফল হয়েছি। জীবন যাত্রার মান / ধরন অনেটা উন্নতি হয়েছে এই বছরই।
বছরের শুরুটা কিছুটা এলোমলো থাকলেও শেষটা ভালোই হলো। এ বছর ই আমি সুন্দরবণ ঘুরে আসলাম। অনেক বছর যাবত পাইলস সমস্যায় ভুগছিলাম যা এবছর মুক্তি পেলাম। বছর শেষের দিকে শেয়ার ব্যবসায় যুক্ত হলাম।
এখন নতুন বছরে আমার মনের বাকি ইচ্ছা গুলো পূর্ন হোক, জগত জননী মা-এর আর্শিবাদে ২০১০ টা ভালো কাটুক এই প্রার্থনা চাই।